মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
জন সচেতনতা

সিওপিডি- প্রধান কারন ধূমপান ও বায়ুদূষনঃ বিশ্ব সিওপিডি দিবস

ওয়েব টিমপ্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ৭:০০ · ২ মিনিটে পড়ুন
সিওপিডি- প্রধান কারন ধূমপান ও বায়ুদূষনঃ বিশ্ব সিওপিডি দিবস
লেখার আকার

আজ বুধবার বিশ্ব সিওপিডি দিবস । এ রোগের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মত সারা দেশে এ দিবস পালন করা হচ্ছে।

ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমানারি ডিজিজ( সিওপিডি) – ফুসফুসের একটা অসুখ যাতে নিঃশ্বাস ছাড়তে অসুবিধা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটা ধীরে ধীরে বাড়তে থাকে।সিওপিডি-র ফলে কাশি দেখা দেয়, সেই সঙ্গে কফ, নিঃশ্বাসে সাঁ সাঁ শব্দ, দম ফুরিয়ে যাওয়া, বুক হালকা লাগা, ইত্যাদি উপসর্গ থাকে। ধূমপানের সঙ্গে এই অসুখটি যুক্ত। যাঁদের এটা হয়, তাঁদের অনেকেই ধূমপান করেন বা এককালে করতেন। এছাড়া বাতাসের দূষণ, ধুলো, ধোঁয়া, ইত্যাদি যা আমাদের ফুসফুসে প্রদাহের সৃষ্টি করে তাদেরও সিওপিডি হয়।

দেশে চল্লিশোর্ধ্ব বয়সের মানুষের ২১ শতাংশই ভুগছে সিওপিডিতে। যাদের ৬২ শতাংশই ধূমপায়ী। বর্তমানে এ রোগীর সংখ্যা ৭০ লাখ। সিওপিডিতে রোগে বছরে মারা যায় ৬৩ হাজার জন।

নিঃশ্বাস নিলে বাতাস আমাদের শ্বাসনালী দিয়ে ছোট ছোট নলী ব্রঙ্কিওল্স-এ যায়। এই নলীগুলির শেষে আবার নানা ক্ষুদ্র ক্ষুদ্র থলি অ্যালভিউহ্‌লাই (alveoli)। এই থলিগুলি থেকেই আমাদের রক্ত প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করে। সিওপিডি-র ফলে এই থলিগুলিতে কম বাতাস যায়। কেন কম বাতাস যায়।বাতাস যাবার নলীগুলি স্থিতিস্থাপকতা কমে যাওয়া থলিগুলির কিছু কিছু দেয়াল নষ্ট হয়ে যাওয়ানলীগুলির দেয়াল মোটা হয়ে যাওয়ায় বাতাস যাবার পথ ছোট হয়।সিওপিডি শুরু হয় ধীরে ধীরে। কিন্তু বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছয় যে, হাঁটাচলা করাও কঠিন হয়ে ওঠে। এটা মধ্য বয়সে বা বৃদ্ধ অবস্থায় ধরা পড়ে। এর কোনোও ওষুধ নেই। ফুসফুসের ক্ষতি একবার হয়ে গেলে সেটাকে সারানো সম্ভব নয়। চিকিৎসা হল উপসর্গকে কিছুটা প্রশমিত রাখা এবং অসুখের গতিটাকে একটু হ্রাস করা।

গবেষণায় দেখা গেছে, দৈনিক খাবারের ৫ ভাগ ফল ও সবুজ পাতাযুক্ত সবজি খেলে এ ধরনের ঝুঁকি কমে। এ জন্য আপেল ও নাশপাতির মতো ফল খাওয়া যেতে পারে। সিওপিডি তৈরিতে অক্সিডেটিভ টিস্যুর ওপর চাপ ও প্রদাহ যুক্ত থাকে। ধূমপান এ প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে। ফল ও সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওই প্রভাবকে কাটাতে পারে বলে গবেষকেরা মনে করছেন।

গবেষকেরা বলেন, যাঁরা দৈনিক খাবারের পাঁচ ভাগ ফল ও সবজি খান, তাঁরা যথাক্রমে ৪০ ও ৩৪ শতাংশ সিওপিডি তৈরির কম ঝুঁকিতে থাকেন। এর সঙ্গে প্রতিবার ফল ও সবজি খাওয়া বাড়ানোর সঙ্গে পুরোনো ধূমপায়ীদের ৪ শতাংশ ও বর্তমান ধূমপায়ীদের ৮ শতাংশ ঝুঁকি কমে।নিরবিচ্ছিন্ন অক্সিজেন তৈরীর আধার ফুসফুসকে ভালোবাসুন।

লেখকঃ
ডা. মোহাম্মদ আজিজুর রহমান
বক্ষব্যাধি বিশেষজ্ঞ
বক্ষব্যাধি বিষয়ক কলাম লেখক,প্রথম আলো।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।