শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এমপিএইচ নিপসমঃ ভর্তি প্রস্তুতি। পর্ব ১

এমপিএইচ কেন করবেন এই প্রশ্নের উত্তর যারা জানেন কিন্তু কীভাবে প্রস্তুতি নিবেন জানতে চান তাদের জন্য এ পোস্ট। এমপিএইচ কেন করবেন সেটা নিয়ে পুর্বের এই পোস্ট দেখুন।

প্রশ্ন মূলত পাবলিক হেলথ/ কমিউনিটি মেডিসিন থেকেই হয়। কিছু ইংরেজি থাকে। ১০ মার্কের মত। মোট ১০০ মার্কের এমসিকিউ টাইপ প্রশ্ন। মার্চ এপ্রিলে পরীক্ষা হয় সাধারণত। ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষার আবেদন করতে হয় সাধারণত।17504951_10210572403124657_4991707910677081925_o

NIPSOM এ MPH ভর্তি পরীক্ষা দিতে কী পড়বেন?

১) ম্যাট্রিক্স এমপিএইচ এডমিশান গাইড
২) ফ্রেনিক এমপিএইচ এডমিশান গাইড

ক) আগে ম্যাট্রিক্স থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিবেন। এটা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন আসলে কী টাইপ প্রশ্ন হয়।
খ) এরপর ফ্রেনিক শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবেন। ইংরেজির প্রস্তুতি নিয়ে লাভ কম হয়। এই ফ্রেনিক পড়ার সময় যা যা সমস্যা মনে হবে নোট করে রাখবেন।
গ) ম্যাট্রিক্সের ভেতরের পার্ট আসলে থার্ড ইয়ারের কমিউনিটি মেডিসিন গাইড, নতুন বোতলে পুরান জিনিস। ফ্রেনিক পড়ার সময় যা যা সমস্যা লিখে রেখেছিলেন সেটা ম্যাট্রিক্স থেকে দেখে নিবেন। এখানে বিস্তারিত আছে।
ঘ) হাতে সময় থাকলে পুরা ম্যাট্রিক পড়ে ফেলবেন। এই বইটা ম্যাট্রিক্সই হতে হবে এমন না, যে কোন কমিউনিটি মেডিসিন গাইড হলেই হয়। তবে ম্যাট্রিক্সের শুরুতে বিগত বছরের প্রশ্নগুলো আছে।
(এই পরামর্শ আমার মত ফাঁকিবাজদের জন্য প্রযোজ্য। কেউ অনেক পড়ায় অভ্যস্ত থাকলে পার্কের বইটা দেখে আসতে পারেন।)
……
NIPSOM এর MPH কত দিনের?
-দেড় বছর (রেজাল্ট বেরুতে মোট ২০ মাসের মত লেগে যায়)
……

NIPSOM এ MPH এ কত খরচ?
-ভর্তি ১৩০০০, তিন সেমিস্টারে সেমিস্টার ফিস ১৩০০০ করে, সব মিলে মোট ৫৫০০০ টাকা দেড় বছরে নিপসমকে দিতে হবে, যদি কোন পরীক্ষায় রিটেক (সাপ্লিকে বিএসএমএমইউ রিটেক বলে) না খান।
……

NIPSOM পড়ার সুবিধা কী?

ফুলটাইম কোর্স, না শিখে খালি ডিগ্রি নিয়ে বের হওয়া কঠিন। সরকারি চাকুরি করলে বা বেসরকারি মেডিকেলে কমিউনিটি মেডিসিনের এসিস্ট্যান্ট প্রফেসর এবং এর উপরে প্রোমোশান পেতে বিএমডিসি স্বীকৃত ডিগ্রি।
……

NIPSOM এ পড়ার অসুবিধা কী?

-ফুল টাইম কোর্স। সপ্তাহে পাঁচদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস। মাঝখানে আধাঘন্টা টি-ব্রেক আর এক ঘন্টা লাঞ্চ ব্রেক আছে। এতক্ষণ ক্লাস করা আসলেই কষ্টের। ফুল টাইম হওয়ায় কেবল শুক্রবার শনিবার ছাড়া অন্যদিন নাইট বাদে দিনে কোন ডিউটি বা কাজ করতে পারবেন না। এটেন্ডেন্স ৭৫% না থাকলে পরীক্ষায় বসতে দেয় না, মাঝেমাঝে এটার কারণে ইয়ার লস যায় অনেকের।

-প্রতি মাস শেষেই পরীক্ষা, এবং সেটা সেমিস্টার পরীক্ষা। একেবারে প্রফের মত। একটা সেমিস্টারকে চার ক্লাস্টারে ভাগ করে ছয় মাসের সেমিস্টারে মোট চারবার পরীক্ষা। (এইটা নিয়ে প্রশ্ন করবেন না। আমি বুঝাইতে পারবো না। শুধু জেনে রাখেন ব্যাপারটা পেইনফুল) সেখানে রিটেন, প্রাক্টিকাল, ভাইভা, এসাইনমেন্ট সব আছে।

……

কিছু কমন প্রশ্ন
১) প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ করে বেসরকারি বা সরকারি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের সহকারি অধ্যাপক হওয়া যাবে কি?

উত্তর হল না। কেবল মাত্র বিএমডিসি স্বীকৃত মাস্টার্স দিয়েই সহকারি অধ্যাপক হওয়া যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন বিএমডিসি স্বীকৃত না।

২) এমপিএইচ করেই কি প্রফেসর হওয়া যাবে?

উত্তর হল হ্যা আবার না। কেবল মাস্টার্স দিয়ে প্রফেসর হওয়া যেত আগে। এখন হয়তো যাবে না। যাবে না এমন নিয়ম না থাকলেও পিএইচডি, ন্যূনতম এমফিল ছাড়া এসিস্ট্যান্ট প্রফেসরের উপরে যাওয়া কঠিন।

৩) অধ্যপনা ছাড়া চাকুরির খাত আর কী?

অনেক আছে। কিন্তু প্রতিযোগিতা সবখানেই।

বিএসএমএমইউ এর অধীনে এমপিএইচ করতে প্রস্তুতি শুরু করুন আগে আগেই।

ঘুরে আসতে পারেন নিপসমের ওয়েবসাইট আর বিএসএমএমইউ এর ওয়েবসাইট থেকে।

(যোবায়ের মোমিন, নিপসমে অধ্যায়নরত, ইমেইল [email protected])

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

40 thoughts on “এমপিএইচ নিপসমঃ ভর্তি প্রস্তুতি। পর্ব ১”

  1. Mostofa Rashid Kafe এইটা পড়।
    সতর্কীকরণঃ এটা পড়ার পর তোর এই বিষয়ে আগ্রহ কমে যেতে পারে??

  2. খুব প্রাসঙ্গিক আর পরিস্কার করে বুঝিয়ে লিখার জন্য ধন্যবাদ। আমি আরেকটু যোগ করি, নিপসম হোল বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত পাবলিক হেলথ প্রতিষ্ঠান এবং কেউ যদি মনে করে সে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করবে, তা হলে এখানে এর প্রচুর সম্ভাবনা আছে, যদি নিজের ইচ্ছা আর উদ্যোগ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।