সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কর্মক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে ৬টি দাবি জানালো (বিএমএ)।

18767474_1966060220086977_3812652607578955632_n

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানানো হল ৬ টি। 

 

 

কর্মক্ষেত্রে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে ৬টি দাবি জানালো বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)। দাবি না মানলে প্রয়োজনে যেকোন কর্মসূচি দেবে সংগঠনটি। এমনকি রাজপথে অবস্থানের কথাও বলছে সংগঠনটি।

 

মঙ্গলবার বিকেল জাতীয় প্রেসক্লাবে সাম্প্রতিক ঘটনায় উদ্ভূত পরিস্থিতির আলোকে বিএমএ’র ডাকা সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। এতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত বিএমএ’র দাবিগুলো হচ্ছে-

 

 

১-সেন্ট্রাল হাসপাতাল কর্তৃক দায়ের করা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে তাদের সরবরাকৃত সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্ত্রাসী ও তাদের ইন্ধনদাতাদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

 

২-ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়ের করা চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর মামলাটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হোক। এতে যদি কোন চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়, সেই চিকিৎসকের শাস্তি নিশ্চিত করা হোক। তার যদি তা না হয়, তবে রোগী মৃত্যুকে কেন্দ্র করে যারা অবহেলার অভিযোগ করছেন। এবং যারা অবহেলায় রোগীর মৃত্যুর খবর প্রচার করছেন তাদের কাছ থেকে আদালতের রায় অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে জনগণের কাছে চিকিৎসকদের আস্থার জায়গাটি মজবুত করুন।

 

 

৩-ইত্যবসরে সংঘটিত দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করে মামলাগুলো তদারকি করার ব্যবস্থা নিতে হবে এবং জরুরী ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বা পৃথক স্বাস্থ্য পুলিশ গঠন করে অবশ্যই সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

 

৪-মহামান্য হাইকোর্টের নির্দেশনায়র প্রেক্ষিতে কোর্ট প্রদত্ত সমযসীমার মধ্যে চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ব্যাপারে বিএমএ পার্শ্ববর্তী দেশ ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের হামলার বিষয়ে সে দেশের আদালতের নির্দেশনা/রায়গুলো বিবেচনায় রেখে এদেশের চিকিৎসকদের জন্য একটি যুগোপযোগী আইন প্রণয়ন করার জোর দাবি জানাচ্ছে।

 

 

৫-চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃক দায়েরকৃত এজাহারকে মামলা হিসেবে গ্রহণ করে এটি বিজ্ঞ আদালতে চলমান রাখার দাবি জানাচ্ছে। বিএমএ চায় উক্ত মামলা দ্রুত নিষ্পত্তি হোক ও বিজ্ঞ আদালত প্রকৃত দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক।

 

 

৬-নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তুলতে কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় গঠন আজ সময়ের দাবি। সে কারণে স্বাস্থ্য ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে এবং ৮ম পে-স্কেলসহ পদমর্যাদা ও পদোন্নতির সকল অসঙ্গতির বিলুপ্তি ঘটতে হবে।

 

18698434_1966060273420305_8577062194258937621_n

 

18740260_1966060323420300_7507606316240503839_n

 

(ডা:মামুনুর রশীদ এর ড্রাফট)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।