শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে চিকিৎসাসেবায় নতুন দিগন্তের উন্মোচনঃ শুরু হলো জেনেটিক/বংশগত রোগ নির্ণয়ে নিউবর্ণ স্ক্রিনিং

 


18893254_1367069896704791_3798326706449445660_n

 

 

শুরু  হতে যাচ্ছে জেনেটিক/বংশগত রোগ নির্ণয়ে নিউবর্ণ স্ক্রিনিং।

 

 

কপালের লিখন না যায় খন্ডন! লেখালেখির জন্য কপাল অনেক ছোট যায়গা মনে হলেও এর চেয়ে লক্ষগুণ ছোট যে যায়গায় আমাদের সারাজীবনের রূপরেখা তথা ব্লু প্রিন্ট লেখা আছে সেটা হলো DNA। মাঝে মাঝে নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হয় এই ভেবে যে আমি আপাতদৃষ্টিতে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, জন্মগ্রহন করেছিলাম কোন রকম জেনেটিক ত্রুটি ছাড়াই সেই দেশে যে দেশে থ্যালাসেমিয়ার বাহক ১ কোটিরও বেশি, যে দেশে কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম (বংশগতভাবে থাইরয়েড হরমোনের অভাব জনিত রোগ) নিয়ে প্রতি ১৩০০ জনে ১ জন শিশু জন্মগ্রহন করে। এছাড়াও আরো কত জেনেটিক সমস্যা নিয়ে শিশুরা জন্মগ্রহন করছে তার কোন তথ্যই আমাদের কাছে নেই অথচ আশেপাশে দেশের তথ্য বলে এমন রোগীর সংখ্যা বাংলাদেশে মোটেও কম নয়।

 

 

জেনোমিক মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের সেই বিভাগ যা এ ধরনের রোগ নিয়ে চিন্তা করে, তার নির্ণয় পদ্ধতি ও চিকিৎসা নিয়ে গবেষনা করে ও সে অনুসারে প্রয়োজনীয় সেবা প্রদান করে। পৃথিবীর উন্নত দেশগুলো এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও অনেক আগে থেকেই মেডিসিনের এই বিভাগে যথেস্ট উন্নতি লাভ করেছে এবং সরকারি ও বেসরকারিভাবে নানা ধরনের সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরমর্শ দিয়েছে যেসব দেশে শিশুমৃত্যুর হার ৫০ এর কম সেসব দেশে জেনেটিক সেবা কার্যক্রম চালু করা উচিত। সে হিসেবে বাংলাদেশ এই কার্যক্রম চালুর অন্যতম দাবিদার কেননা বাংলাদেশে শিশু মৃত্যুর হার বর্তমানে প্রতি হাজারে ৩২.৯।

 
TMPSNAPSHOT1496507506467

Newborn Screening জেনোমিক মেডিসিন এর একটি অংশ যার মাধ্যমে শিশুর জন্মের পরপরেই নির্দিষ্ট কিছু বংশগত রোগের বিশেষ করে যেগুলোর চিকিৎসা আগে আগে শুরু করলে সুস্থতা নিশ্চিত করা সম্ভব সেসব রোগের জন্য পরীক্ষা করে দেখা হয়। বহু আগে থেকেই যুক্তরাস্ট্রে ৩০টি রোগ, যুক্তরাজ্যে ৯টি, ফ্রান্সে ৫টি, জার্মানিতে ৭টি, নেদারল্যান্ডে ৪টি, ইরানে ৩টি, কাতারে ২টি রোগ এবং মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু দেশে আরো কিছু রোগের জন্য নিয়মিত নিউবর্ন স্ক্রিনিং করা হয়। এসব দেশে এটি করা হয় প্রতিটি শিশুর জন্যই, সরকারি ভাবে। সম্প্রতি ভারতে ৪টি রোগের জন্য সরকারি ভাবে নিউবর্ণ স্ক্রিনিং চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

 

বাংলাদেশে ডায়াবেটিক সমিতি এদেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে উন্নত চিকিৎসা ও প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছিলো ৬০ বছর আগে। সম্প্রতি এরই ধারাবাহিকতায় তারা যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান National Health Service (NHS) এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে এদেশে জেনোমিক মেডিসিন এর ভিত্তি তৈরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নে। এ চুক্তির আলোকে সম্প্রতি বাংলাদেশ ডায়াবেটিস সমিতি , NHS এর সহায়তায় নিউবর্ণ স্ক্রিনিং প্রকল্প শুরু করেছে। সহজ কথায় নিউবর্ণ স্ক্রিনিং হলো, শিশুর জন্মের পরপরেই তার শরীর থেকে কয়েক ফোটা রক্ত সংগ্রহ করে নির্দিষ্ট কিছু রোগের পরীক্ষা করা। উদ্দেশ্য হলো যদি রোগ ধরা পড়ে সেক্ষেত্রে জন্মের ২য় বা ৩য় সপ্তাহ থেকেই চিকিতসা শুরু করা যেন রোগের লক্ষণ প্রকাশিত হবার আগেই চিকিতসা আরম্ভ করা যায়, ফলে স্বাভাবিকভাবে বড় হতে পারে ও সুস্থ থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের রোগ নির্ণয় ও চিকিৎসায় দেরী হলে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না। তাই যত আগে রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা যায় ততই ভালো।

 

 

যুক্তরাজ্যে ১৯৬০ সালে প্রথম Newborn Screening যে রোগটি দিয়ে তার নাম Phenyl Ketone Uria (PKU)।

 

এটি একটি জেনেটিক রোগ যার কারনে শরীরে একটি এনজাইম এর অভাব হয় যার ফলশ্রুতিতে শিশুর বিকাশ বিশেষ করে মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয় মারাত্নকভাবে। অথচ আগে আগে নির্ণয় করা গেলে সামান্য কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন এর মাধ্যমে সুস্থ থাকা যায়। বিষয়টি অনুধাবন করে যুক্তরাজ্য এই রোগের জন্য প্রতিটি শিশুকেই জন্মের পরপরই পরীক্ষা করা আরম্ভ করে এবং পরবর্তীতে আরো ৮টি রোগ এই তালিকায় যুক্ত হয় যার মধ্যে আছে Congenital Hypothyroidism, Cystic Fibrosis, Sickle Cell Disease ইত্যাদি।

যদিও এধরনের রোগের ল্যাবরেটরি টেস্ট এর জন্য উন্নত মানের ল্যাবরেটেরি প্রয়োজন যা বেশ খরচ সাপেক্ষ কিন্তু সারা দেশের জন্য নিয়মিত ব্যবহার করা হলে খরচ অনেকাংশেই কমে আসে। তাছাড়া কিছু ক্ষেত্রে এসব টেস্ট এর জন্য Rapid Diagnostic Kit তৈরি করা সম্ভব অনেকটা প্রেগনেন্সি টেস্ট কিট এর মত যার জন্য কোন উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রয়োজন নেই। এ ধরনের ডিভাইস কে বলা হচ্ছে Point of Care ডিভাইস অর্থাৎ রোগ নির্ণয় সেখানে বসেই চিকিৎসা সেবা। Congenital Hypothyroidism এর জন্য ইতিমধ্যে এমন ডিভাইস আবিষ্কৃত হয়েছে।

 

মাসখানেক পুর্বেই NHS Foundation Trust এর অধীন Sheffield Child Hospital এর শিশুরোগ বিশেষজ্ঞ Dr. Paul Dimitri, BIRDEM হাসপাতালে এই পয়েন্ট অফ কেয়ার ডিভাইস এর মাধ্যমে রোগ নির্ণয় এবং তার দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট গাইডলাইন (চিকিৎসা নির্দেশনা) ও ফলোআপ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

 

PaulDimitri_profile
Dr. Paul Dimitri

 

NHS এর সহায়তায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দেশব্যাপী তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে Congenital Hypothyroidism এর জন্য Newborn Screening প্রকল্প চালু করেছে। আপাতত মিরপুরে অবস্থিত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধীন BIHS হাসপাতালে সেবাটি দেয়া হচ্ছে। সেবার আওতায় স্বল্প খরচে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা ও ২ বছর পর্যন্ত ফলোআপ এর ক্লিনিক্যাল কেয়ার অন্তর্ভূক্ত। এরই মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত জেনেটিক রোগ নির্ণয় এর Newborn Screening বিস্তৃত আকারে শুরু হলো যা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ছাড়াও NHS এর সহায়তায় সরকারি ভাবে Center for Medical Biotechnology এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাইলট প্রকল্প শুরু করার বিষয়ে আলোচনা চলছে। সরকারি প্রচেস্টার অংশ হিসেবে আমরা The University of Sheffield, University if Bradford, NHS এবং অন্যান্য দেশীয় প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগীতায় দ্রুতই দেশে নিউবর্ণ স্ক্রিনিং ও চিকিতসা সেবা কর্মকান্ড শুরু করবো। প্রাথমিক ভাবে কনজেনিটাল হাইপোথাইরয়ডিজম এবং থ্যালাসেমিয়ার জন্য ক্যারিয়ার স্ক্রিনিং কার্যক্রম এর উপর জোর দেয়া হচ্ছে। পরবর্তীতে প্রিভ্যালেন্স অনুসারে অন্যান্য জেনেটিক ডিজিজ যেমন Cystic Fibrosis, Inborn errors of Metabolism, DMD ইত্যাদি স্ক্রিনিং করা হবে।

 

 

 

লিখেছেন: ডা. মারুফুর রহমান অপু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

5 thoughts on “বাংলাদেশে চিকিৎসাসেবায় নতুন দিগন্তের উন্মোচনঃ শুরু হলো জেনেটিক/বংশগত রোগ নির্ণয়ে নিউবর্ণ স্ক্রিনিং”

  1. Accurate Life Care Bangladesh Limited is conducting Newborn Screening for 130+ conditions, most expanded NBS programme in Southeast Asia under license from PreventiNe Life Care Limited.
    Contact:
    Accurate Life Care Bangladesh Limited
    Corporate Office:
    Sky Touch, 43/R, 5/C West Panthapath
    DHAKA 1215, BANGLADESH
    Phone: 01755604304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।