মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্ল্যাটফর্ম

মানবসেবার দৃষ্টান্ত: মানসিক ভারসাম্যহীন সন্তানসম্ভবা মায়ের পাশে মেডিকেল শিক্ষার্থী

Platformপ্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ৪:৪৪ · ২ মিনিটে পড়ুন
মানবসেবার দৃষ্টান্ত: মানসিক ভারসাম্যহীন সন্তানসম্ভবা মায়ের পাশে মেডিকেল শিক্ষার্থী
লেখার আকার

১২ ডিসেম্বর ২০১৯

কুমিল্লার কুচাইতলীতে রাস্তার পাশে পড়ে ছিলেন এক মানসিক ভারসাম্যহীন সন্তানসম্ভবা মহিলা। দুঃখজনক হলেও নির্মম সত্য, হাজার লোক পাশে দিয়ে গেলেও কেউ একটিবার মানবতার চোখে ফিরে তাকায় নি এই মায়ের দিকে। তাকালেও কে বা নিজে থেকে যেচে দরদ দেখাতে যাবে কিংবা “নিজের কাঁধে ঝামেলা” আনতে যাবে।

কিন্তু এই করুণ দৃশ্য চোখ ফাঁকি দিতে পারলো না কুমিল্লা মেডিকেল কলেজের ২৭ তম ব্যাচের দুই জন ছাত্র মোঃ ওমর ফারুক এবং মোঃ জোনায়েদ তৌফিকের। কারণ তারা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছেন ডাক্তারিবিদ্যার “হিপোক্রেটিক ওথ”, গ্রহণ করেছেন মানবসেবার মহান শপথ।

ইন্টার্ন চিকিৎসক ডা. প্রণব এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সৈকত দেব, ডা. জুবায়ের, ডা. সুপ্রিয় পালের সহযোগিতায় তারা এই অসহায় মহিলাকে নিয়ে আসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মা ও প্রসূতি বিভাগে। উক্ত বিভাগের চিকিৎসক-নার্স এবং অন্যান্যদের ঐকান্তিক চেষ্টায় মানসিক ভারসাম্যহীন মহিলাটি জন্ম দেন একটি ফুটফুটে ছেলে সন্তানের। কিন্তু শিশুসন্তান জন্ম দিয়েই মৃত্যুর দিকে ধাবিত হন মা। মর্মান্তিক সত্য, এই নিষ্পাপ শিশু কোনদিন জানবে না তার বাবা-মার পরিচয়।

পরবর্তীতে স্থানীয় থানার হেফাজতে শিশুটিকে স্থানান্তর করে তাদের মহৎ কাজের সমাপ্তি করেন কুমিল্লা মেডিকেলের শিক্ষার্থী এবং চিকিৎসকগণ। জানা যায়, শিশুটিকে কোনো সুহৃদয়বান ব্যক্তি দত্তক হিসেবে নিয়ে গেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী রানা জামান বলেন, “ধন্যবাদ সবাইকে মানবতার সেবায় এই অসাধারণ দৃষ্টান্ত দেখানোতে। আবারো প্রমাণ হলো ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টদের কাছে মানুষের শ্রেনীবিভেদ নেই, এদের কাছে সকল মানুষ সমান। এদের কাছে রোগী হিসেবে যারা আসেন, তারা রোগী। কখনোও মন্ত্রী রোগী, এমপি রোগী, মুচি রোগী বলে কোন শব্দ তাদের মুখ থেকে শুনবেন না। তাদের কাছে “মানুষ অর্থ মানুষ”, “রোগী অর্থ রোগী”।”

তথ্যসূত্র: রানা জামান
প্রতিবেদন/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।