মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে বরিশাল মেডিকেলে তরুণ চিকিৎসকের মৃত্যু

Platformপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ৪:২২ · ২ মিনিটে পড়ুন
পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে বরিশাল মেডিকেলে তরুণ চিকিৎসকের মৃত্যু
ডা. মারুফ হোসেন নয়ন
লেখার আকার

১১ ডিসেম্বর ২০১৯

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ডা. মারুফ হোসেন নয়ন (৩০) নামের এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ডা:মারুফ হোসেন নয়ন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪১ তম ব্যাচের ছাত্র ছিলেন। গত ৯ ডিসেম্বর ২০১৯ রোজ সোমবার সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত কারণে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউ’তে ভর্তি করা হয়। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ঢাকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এম্বুলেন্সে ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ডা. মারুফ হোসেন নয়ন

ডা. মারুফ শ্বাসকষ্ট জনিত রোগে (এজমায়) আক্রান্ত ছিলেন। সব সময় তিনি ইনহেলার ব্যবহার করতেন। ৯ তারিখ সোমবার রাতে একিউট এট্যাক হলে তাকে প্রাইভেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে রোগীকে আই সি ইউ’তে রেফার করা হয়। মূলত ডা. নয়নের জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন দেওয়া দরকার ছিল। শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের আই সি ইউ’তে ভেন্টিলেটর অকার্যকর থাকায় জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়।

উল্লেখ্য ‘শে বা চি ম’ হাসপাতালে গত চার বছর আগে পুরো দক্ষিণ বঙ্গের একমাত্র ‘আই সি ইউ’ টি চালু করা হয়। কিন্তু নিম্ন মানের মেশিনপত্র হওয়ায় কিছুদিন পর থেকেই একটার পর একটা বিকল হতে থাকে। একজন একিউট লাং ডিজিজের (ফুসফুসের একটি রোগ) রোগীকে সবরকম সাপোর্ট দেবার ব্যাবস্থা পুরো বরিশাল বিভাগে নেই।

মঙ্গলবার বাদ আসর শেরে বাংলা মেডিকেলে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় সহপাঠী ও চিকিৎসকসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডা. মারুফ হোসেন নয়ন(৩০) বরিশাল ডায়াবেটিস হাসপাতালে কর্মরত ছিলেন। ভোলা শহরের মোশারফ হোসেনের একমাত্র ছেলে ডা. মারুফ হোসেন নয়ন মৃত্যুকালে পিতা-মাতা ও এক বোন রেখে যান।

প্রতিবেদন/ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।