মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৩৯তম বিসিএস: নবীন চিকিৎসকদের বরণ করে নিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১৩ ডিসেম্বর ২০১৯

সম্প্রতি ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এ উত্তীর্ণ নবীন চিকিৎসকদের দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন পদ প্রদান করা হয়। ১১ ডিসেম্বর ২০১৯ রোজ বুধবার থেকে চিকিৎসকগণ নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করেন।

নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে অজানা পরিবেশে কাজ করতে আসা চিকিৎসকদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বরণ করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার (UHFPO) এবং আবাসিক মেডিকেল অফিসার (RMO) এর তত্ত্বাবধানে ফুলেল অভ্যর্থনা জানানো হয় এবং হাসপাতাল ঘুরে দেখানো হয় ৩৯তম বিসিএস এর সহকারী সার্জনদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে থাকা ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং গ্রামীণ স্বাস্থ্য সেবা সম্পর্কেও পরিচিত করা হয় তাদের।

গৌড়নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
খোপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট এর সুব্যবস্থাপনা ও সিনিয়রদের অভিভাবকসুলভ আচরণে মুগ্ধ হয়ে নবনিযুক্ত সহকারী সার্জন বলেন, “পুরো স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে মনে হল বাংলাদেশ না, বিখ্যাত টিভি সিরিজ House M.D এর কল্পিত Princeton-Plainsboro হাসপাতালে হাঁটছি। থাকার জায়গা দেখে এতই ভালো লেগে গেল যে তিন দিনের ছুটি পাবার অপশান থাকা সত্ত্বেও একা একা ডর্মে বসে চিল করি।”
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জয়পুরহাট

কর্মস্থলে এরকম উষ্ণ অভ্যর্থনা পেয়ে নবীন চিকিৎসকরা বেশ সন্তুষ্ট। আগামী দুবছর উপজেলার জনগণদের নিজেদের সর্বাত্মক সেবা প্রদানের আশা রাখেন তারা।
প্রথম দিনের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবীন চিকিৎসক
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনিযুক্ত সহকারী সার্জন ডা. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “অনেক দূর থেকে আসা কলিগদের ভোরের হতাশা দুপুর গড়িয়ে বিকেল হতেই অনেকটা কেটে গেছে। বাকিটুকুও কেটে যাবে, এই বিশ্বাস নিয়ে, দেশের স্বাস্থ্য সেবাকে আরও জনমুখী করবার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব।”

প্রতিবেদন/সামিউন ফাতীহা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।