মমেক ছাত্রী হোস্টেলে যৌন হয়রানির শিকার ছাত্রী, প্রশাসনের নির্লিপ্ততা
গতকাল ১৫ মে ২০১৯ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রী হোস্টেলের সামনে ম-৫৫ ব্যাচের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। ইফতারের পর সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি হোস্টেলে আসলে হোস্টেলের গেটেই এক লোক তাকে যৌন হয়রানি করে। মেয়েটির চিৎকারে পরে লোকটি পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে তিনি প্রথমে কাউকেই জানাতে পারেন নি। পরে রাত সাড়ে নয়টায় নিজের বান্ধবীদের জানান।…