বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মমেক ছাত্রী হোস্টেলে যৌন হয়রানির শিকার ছাত্রী, প্রশাসনের নির্লিপ্ততা

গতকাল ১৫ মে ২০১৯ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রী হোস্টেলের সামনে ম-৫৫ ব্যাচের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। ইফতারের পর সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি হোস্টেলে আসলে হোস্টেলের গেটেই এক লোক তাকে যৌন হয়রানি করে। মেয়েটির চিৎকারে পরে লোকটি পালিয়ে যায়।

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে তিনি প্রথমে কাউকেই জানাতে পারেন নি। পরে রাত সাড়ে নয়টায় নিজের বান্ধবীদের জানান। এবং রাত ১১টায় হোস্টেল প্রশাসনকে জানানো হয়। কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ এ ব্যাপারে সাহায্য করতে কোনো আগ্রহ প্রকাশ করে নি, বরং মেয়েটিকেই অপমানের চেষ্টা করা হয়। সন্ধ্যাবেলা মেয়েটি একা কেন বাহিরে ছিল এ বিষয়ে জানতে চাওয়া হয়। কলেজ কর্তৃপক্ষও নির্লিপ্ত ভূমিকা পালন করে এবং ঘটনাটি গোপন রাখার নির্দেশ দেয়।

অপ্রীতিকর ঘটনার শিকার ছাত্রীর পক্ষ থেকে কাল ঘটে যাওয়া ঘটনার বিবরণ:
“আসসালামুআলাইকুম আমি আজকে সন্ধ্যা ৭টায় LH-এর গেইটে ঢুকছিলাম, আমার সামনে একটা লোক ছিলো, সে লেডিস হলের মেইন গেট ঢুকতে চাইছিলো, হঠাৎ গেটের সামনে এসে লোকটা দাড়িয়ে গেছে। গেটটা সরু হওয়ায় একজনের বেশি ভেতরে ঢুকা যায় না বা বের হওয়া যায় না। তাই আমিও দাড়িয়ে গেছি। আমি জিজ্ঞেস করেছি আপনি কি ভেতরে যাবেন? না হয় একপাশে দাড়ান আমি ঢুকবো। সে বললো হ্যাঁ যাবো। আমি বললাম তাহলে যান। লোকটা বললো না আপনি আগে যান। আমি যখনি গেটে ঢুকতে যাবো লোকটা হঠাৎ আমার পিছে এসে তার লুঙ্গি উপরে তুলে ফেলছে। আমার গায়ের দিকে ঘেসে এসে তার পেনিস আমার thigh এর পিছের সাইড ঘসতেসিলো। এবং তার semen আমার dress এর উপর পড়ছে। ঘটনা এতই আকস্মিক ছিল যে আমি হতভম্ব হয়ে গেছি। সম্ভবত ৮ থেকে ১০ সেকেন্ড এর মধ্যে।এর মাঝে আমি চিৎকার শুরু করলে লোকটি দৌড়ে চলে গেছে এবং রিকশা চালায় যায়। রোড ডিভাইডারের মাঝে আরো দুইটা লোক ছিলো।আমার চিৎকার শুনেও তারা কিছু বলেনি।”


এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মমেক ক্যাম্পাসে আজ সকাল থেকেই আন্দোলন চলছে। মেয়েদের নিরাপদ হোস্টেল এবং যৌন হয়রানির শাস্তির দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে মমেক শিক্ষার্থীরা।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।