মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ফরিদপুরে হামলার স্বীকার ইন্টার্ন চিকিৎসকের বক্তব্যঃ হলুদ সাংবাদিকতা এবং ঘটনার নেপথ্যে

ওয়েব টিমপ্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ৭:৩৬ · ২ মিনিটে পড়ুন
ফরিদপুরে হামলার স্বীকার ইন্টার্ন চিকিৎসকের বক্তব্যঃ  হলুদ সাংবাদিকতা এবং ঘটনার নেপথ্যে
লেখার আকার

১৭ এপ্রিল, ২০১৯ ফরিদপুর মেডিকেল কলেজে ন্যাক্কারজনক হামলার স্বীকার হয়েছেন, ইন্টার্ন চিকিৎসক ডা. সানী আমিন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, হাসপাতালের নার্স জুতা দিয়ে আঘাত করে এবং অন্যান্য নার্সরা মিলে পরিচালকের রুমের পাশেই সংঘবদ্ধ হয়ে হামলা করেন। কালের কন্ঠ সহ বিভিন্ন পত্রিকায় উদ্দেশ্য মূলক ভাবে মিথ্যে সংবাদ প্রকাশ করা হয়েছিল। হলুদ সাংবাদিকতার বিপক্ষে, ঘটনার নেপথ্যের প্রকৃত ঘটনা তুলে ধরেছেন সোস্যাল মিডিয়ায়।
তার বক্তব্য প্রকাশ করা হলঃ

গতকাল সকালের ঘটনা। রুগীর রক্ত দিতে গিয়ে দেখি কর্তব্যরত অবস্থায় কোন নার্স নেই।
পরে আমি রক্ত দিতে যাওয়ার সময়
কিছু বেলুন আমার শরীরে লাগে
পরে বেলুন সরাতে গিয়ে ১টা বেলুন ফুটে যায়।
কিছুক্ষণ পরে কয়েক জন নার্স এই কারনে আমার সাথে দূরব্যবহার করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

আজকে সকালে যখন ডিউটিতে যাই তখন হঠাত করে ৩০ থেকে ৪০ জন নার্স আমাকে অকত্ত ভাসায় গালাগালি শুরু করে।
আমি এর প্রতিবাদ করলে পরিচালক স্যার এর রুম এর সামনে নার্স শান্তা, বিথি, কাকলি আমায়
জুতা দিয়ে আঘাত করে। তখন আমি আত্ম রক্ষা করার চেষ্টা করি। যার সব কিছু cctv তে ধারন করা আছে।এসব শুনে যখন আমার মেডিকেল এর ছোট ভাইরা আসে।তখন কালের কন্ঠের সেই হলুদ সাংবাদিক আমার ছোট ভাইদের বলে এই নার্স দের সাথে সংঘাতে গেলে ভাল হবে না।তখন ছাত্ররা তাকে চলে যেতে বলে। তখন সেই সাংবাদিক তাদের দেখে নেয়ার হুমকি দেয় এবং চলে যায়। আজকে এক মিনিটের জন্যে ও হাসপাতালের কোন কাজ বন্ধ ছিল না
এবং পরিচালক স্যার কে কেউ অবরোধ করে রাখে নাই।যা কিছু হইয়েছে সব কিছু cctv তে ধারন করা আছে।তার পর ও কালের কন্ঠের ওই সাংবাদিক কি ভাবে এই কথা লিখলেন?
ডাক্তার সমাজ পিঠে হাত দিয়ে দেখুন মেরুদণ্ড কি এখনো আছে??

ডা. সানী আমিন
ইন্টার্ন চিকিৎসক
ফমেক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।