মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

সিলেটে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, পার্কভিউ মেডিকেল কলেজে আন্দোলন

Platformপ্রকাশ: ১৪ মে ২০১৯, ৩:১৯ · ১ মিনিটে পড়ুন
সিলেটে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, পার্কভিউ মেডিকেল কলেজে আন্দোলন
লেখার আকার

সিলেটের পশ্চিম পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকা থেকে ১২ মে ২০১৯ রবিবার সকালে এক নারী চিকিৎসক, ডাঃ প্রিয়াঙ্কা তালুকদার (২৯), এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ডাঃ প্রিয়াঙ্কা তালুকদারের বাবা ঋষিকেশ তালুকদার অভিযোগ করেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে। হত্যা শেষে ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়। এই ঘটনায় তিনি রোববার দুপুরেই জালালাবাদ থানায় প্রিয়াংকার স্বামী দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করেন।

ডাঃ প্রিয়াংকা তালুকদার সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ছিলেন। তাঁর মৃত্যুর জন্য দায়ীদের যথাযথ শাস্তি এবং নারী নির্যাতন বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পার্কভিউ মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। আজ ১৪ মে ২০১৯ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২টায় একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


পাঁচ বছর আগে ডাঃ প্রিয়াঙ্কা তালুকদারের বিয়ে হয়। তাঁর তিন বছরের একটি ছেলে আছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পুরো বিষয়টি পরিষ্কার বোঝা যাবে বলে জানিয়েছেন পুলিশ অফিসার।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।