শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এফডিএ অনুমোদিত হল ডেঙ্গু ভ্যাক্সিন

ডেঙ্গু ভাইরাসের সকল সেরোটাইপ (১,২,৩ এবং ৪) দিয়ে হওয়া জ্বরের জন্য আবিষ্কৃত ভ্যাক্সিনকে(টিকা) অনুমোদন দিয়েছে এফডিএ। এই ভ্যাক্সিন নিতে পারবে ৯ থেকে ১৬ বছর বয়সী সে সকল তরুন তরুনী যাদের পূর্বে একবার ডেঙ্গু জ্বর হয়েছে।

ভ্যাক্সিনের ডোজঃ ভ্যাক্সিনটির নাম ডেনভ্যাক্সিয়া [Dengvaxia (Sanofi Pasteur)]। প্রথমবার দেয়ার ৬মাস পরে একটি ইঞ্জেকশন, তার ১২মাস পরে আরেকটি ইঞ্জেকশন দিলে অর্থাৎ মোট ৩টি ইঞ্জেকশন দিলে ভ্যাক্সিনটির ডোজ কমপ্লিট হবে।

 

এন্ডেমিক জোনঃ সারা বিশ্বেই ডেঙ্গুর প্রকোপ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি।ঢাকার ১৯টি এলাকাকে ডেঙ্গু বিস্তারে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।সেগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আছে বনানী, বসুন্ধরা আবাসিক এলাকা, গাবতলী, মগবাজার, মালিবাগের একাংশ, মিরপুর-১, মহাখালী ডিওএইচএস, নাখালপাড়া, পূর্ব শেওড়াপাড়া, টোলারবাগ ও উত্তরার ৯ নম্বর সেক্টর। দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে ধানমণ্ডি ১, এলিফ্যান্ট রোড, গুলবাগ, কলাবাগান, মেরাদিয়া, মিন্টো রোড, বেইলি রোড ও শান্তিনগর। বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম মূলত এপ্রিল থেকে অক্টোবর। ঢাকায় প্রতি বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু রোগের বাহক এডিস মশার উপদ্রব বাড়ে।

উপসর্গঃ ডেঙ্গুর শুরুর দিকে তেমন কোন উপসর্গ থাকে না। সাধারণ ভাইরাল জ্বরের মতই মনে হয়।আসতে আসতে আনুসাঙ্গিক উপসর্গ দেখা যায়।পরবর্তীতে অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে রুপ নিতে পারে। যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গুর সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই। উপসর্গ অনুসারে চিকিৎসা দেয়া হয়।

ইমুনিটিঃ ডেঙ্গুর একটি সেরোটাইপ দিয়ে আক্রান্ত হওয়ার পর তা দিয়ে আর সেই ব্যাক্তি কখনো আক্রান্ত হয় না। তবে অন্য সেরোটাইপ দিয়ে তার পুনরায় ডেঙ্গু হতে পারে। পুনরায় অপর সেরোটাইপ দিয়ে হওয়া ডেঙ্গু বেশি মারাত্মক হয়। সে জন্যেই এ ভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে এফডিএ।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ ডেঙ্গু এন্ডেমিক অঞ্চলে প্রায় ৩৫ হাজার মানুষের উপর এই ভ্যাক্সিন পরীক্ষা করা হয়েছে।ডেনভ্যাক্সিয়ার উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যাথা, শরীর ব্যাথা, দূর্বলতা, লো গ্রেড জ্বর।যদিও পরবর্তী ডোজের পর পার্শ্ব প্রতিক্রিয়া কমতে থাকে।

যাদের জন্যে প্রযোজ্যঃ পূর্বে কারো ডেঙ্গু না হয়ে থাকলে এই ভ্যাক্সিন কাজ করবে কিনা তা এখনও জানা যায় নি।কারণ ডেনভ্যাক্সিয়া দেয়ার পর তাদের প্রথম ডেঙ্গু জ্বরের মত উপসর্গ দেখা গেছে। যা মারাত্মক হয়ে যেতে পারে। তাই এফডিএ বলেছে পূর্বে ডেঙ্গু হয়েছে নিশ্চিত হওয়ার পরেই যেন কাউকে এই ভ্যাক্সিন দেয়া হয়।

অনুমান করা হয় বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ এমন জায়গায় বসবাস করে যেখানে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছর বিশ্বে ৪০০মিলিয়ন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে প্রায় ২০হাজার জন মারা যাচ্ছে। এ ধরনের রোগ গুলো প্রতিরোধ করা প্রয়োজন। তাই এফডিএ এসব রোগের প্রতিষেধক বানাতে উৎসাহ দিতে ডেনভ্যাক্সিয়া অনুমোদন দিয়েছে।

ডেনভ্যাক্সিয়া শুধুমাত্র ৯ থেকে ১৬ বছর বয়সী, পূর্বে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ব্যাক্তিকেই দেয়া যাবে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ,
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।