প্রথম আলোতে প্রকাশিত সংবাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা
১০ অক্টোবর ২০১৯ দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় "কোচিং সেন্টারের কারসাজিতে সরকারি মেডিকেলে ভর্তি" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির জবাবে একটি রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে বলা হয় "বিগত বছরসমূহে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার পদ্ধতির সুনাম সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে। এমতাবস্থায় উক্ত সংবাদটি ২০১৯-২০ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার আগের দিন প্রথম আলোতে প্রকাশিত হওয়ায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি করতে পারে।…