মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পদোন্নতির ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা প্রসঙ্গে বিএমএ এর প্রেস বিজ্ঞপ্তি

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সরকারী প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রে শর্তাবলী হিসেবে প্রত্যেক চিকিৎসকের ‘বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার ও বিগত ৬ মাসের বায়োমেট্রিক হাজিরাসহ প্রতিবেদন’ দাখিল বাধ্যতামূলক করে যে অফিস আদেশ (স্মারক নং- ডিজিএইচএস/এইচ.আর.এম/জুনিয়র কনসালটেন্ট পদোন্নতি/২০১৯/১০৬৬৯; তারিখ: ০১/১০/২০১৯ খ্রি: এবং (স্মারক নং- ডিজিএইচএস/এইচ.আর.এম/সিনিয়র কনসালটেন্ট পদোন্নতি/২০১৯/১০৬৬৮; তারিখ: ০১/১০/২০১৯ খ্রি:) জারি করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং The BCS Recruitment Rules 1981 অনুযায়ী পদোন্নতি নীতিমালার পরিপন্থী।

বাংলাদেশের অন্য কোনো মন্ত্রণালয় বা ক্যাডার সার্ভিসে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে এরূপ কোন নীতিমালা বা বিধান নেই। শুধুমাত্র চিকিৎসক বা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য এরূপ একটি অনাকাঙ্ক্ষিত আদেশ চাপিয়ে দেওয়া সরকার প্রধানের “আন্ত ক্যাডার বৈষম্য সৃষ্টি হয় এমন কোন কার্যক্রম গ্রহণ না করার” নির্দেশনার পরিপন্থী বলে বিএমএ এর পক্ষ থেকে বলা হয়েছে।

বিএমএ নেতৃবৃন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে বিষয়টি লিখিত আকারে বিগত ২৩-০৪-২০১৯ খ্রি: তারিখে উপস্থাপন করেন এবং কিছুদিন পূর্বেও মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের সাথে ব্যক্তিগত সাক্ষাতেও আবার বিষয়টি নিয়ে আলোচনা করেন। উভয় সাক্ষাতেই মাননীয় মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়ে বিএমএ’র সাথে একমত পোষণ করেন। অথচ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের সেই ইতিবাচক সিদ্ধান্তকে তোয়াক্কা না করে স্বাস্থ্য অধিদপ্তর এ ধরনের একটি অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় বিএমএ এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন চিকিৎসক তার অফিস চলাকালীন নির্দিষ্ট সময়ে কর্মস্থলে হাজির হয়ে নিজ দায়িত্ব পালন করবেন ও যথাসময়ে কর্মস্থল ত্যাগ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু পদোন্নতির ক্ষেত্রে The BCS Recruitment Rules 1981 অনুযায়ী পদোন্নতি নীতিমালার পরিপন্থী কোন আদেশ বিএমএ মেনে নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএমএ উক্ত অফিস আদেশ অনতিবিলম্বে বাতিল করে প্রজাতন্ত্রের সকল কর্মচারীর জন্য অনুসরণীয় বিদ্যমান বিধান ও নীতিমালা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করার জন্য জোর দাবী জানায়। একই সাথে পদোন্নতির আবেদনের সাথে ‘বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন নাম্বার ও বিগত ৬ মাসের বায়োমেট্রিক হাজিরাসহ প্রতিবেদন’ দাখিল না করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানায়।”

স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।