মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার ক্যাম্প উদ্বোধন করলেন পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়া

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ৯:০৭ · ২ মিনিটে পড়ুন
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার ক্যাম্প উদ্বোধন করলেন পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়া
লেখার আকার

ইন্টার্নী চিকিৎসক পরিষদ (ইচিপ), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর বহুল প্রত্যাশিত এবং দাবি ছিল হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। তারই পরিপেক্ষিতে আজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক মাইলফলক উন্মোচিত হয়েছে। আজ বহুল প্রত্যাশিত আনসার ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া স্যার। এবং আগামীকাল থেকে নতুন ৬০ জন সহ সর্বমোট ৬৮ জন (অস্ত্রধারী সহ) আনসার বাহিনী হাসপাতালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

ইন্টার্নী চিকিৎসক পরিষদ (ইচিপ), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ হাসপাতালের সুযোগ্য পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া স্যারকে, যিনি সবসময়ই ইন্টার্নী চিকিৎসকদের চাওয়া পাওয়া মূল্যায়ন করেছেন। আরও ধন্যবাদ হাসপাতালের সকল চিকিৎসকদের,যারা সবসময় ইন্টার্নী চিকিৎসকদের পাশে ছিলেন।

জানা গেছে, গত ২৪/০৯/২০১৯, মঙ্গলবার হাসপাতালে চিকিৎসকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে “ইন্টার্নী চিকিৎসক পরিষদ (ইচিপ)” কয়েকটি দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে বিশেষভাবে ছিল, চিকিৎসকদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া,ভুল সংবাদ পরিবেশনের জন্য কয়েকটি প্রিন্ট মিডিয়ার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া,হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অতিরিক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা।

 

ইতিমধ্যেই, হাসপাতাল কর্তৃপক্ষ অধিকাংশ দাবি পূরন করেছে এবং হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী সংরক্ষিত করার কাজটিও চলমান আছে।
ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর বরাত অনুযায়ী, ” ইন্টার্নী চিকিৎসক পরিষদ (ইচিপ), মনে করে এবং বিশ্বাস করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক অত্যান্ত ধৈর্য ও সহিষ্ণুতার সহিত চিকিৎসা প্রদান করে।ইচিপের পক্ষ থেকে সবার প্রতি আহবান থাকবে ভবিষ্যতে যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে আরও ধৈর্য্য ও সহিষ্ণুতার সাথে সেবা কার্যক্রম চালিয়ে যাবেন।”

তথ্যসূত্রঃ ইন্টার্ন চিকিৎসক পরিষদ,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হাসপাতাল এর ফেসবুক পপ্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ জামিল সিদ্দিকী
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।