বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশেই হচ্ছে এখন নিউরোলজিকাল রোগ ও ক্যান্সার চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল

২৫-৯-২০১৯ তারিখ বুধবার, সকাল ১১টায়, আন্তর্জাতিক মানের ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল ও নিউরোলজিকাল বিশেষায়িত হাসপাতাল দেশের সাধারণ মানুষের জন্য নির্মাণ করার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রনালয়, জনাব রাশেদ খান মেনন এর সাথে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার বিসিআরসি ও ব্রেইন ফাউন্ডেশন এর এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য কোনো না কোনো ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) নিরীক্ষার উদ্ধৃতি দিয়ে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নিরীক্ষা অনুযায়ী বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে ক্যান্সার রোগের কারণে মৃত্যুর হার শতকরা ১৩ ভাগ বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সংসদ ভবনে ঢাকা মহানগর এলাকায় ক্যান্সার স্পেশালাইজড হাসপাতাল ও ব্রেইন ফাউন্ডেশন স্পেশালাইজড হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ করার স্বপ্ন নিয়ে গঠিত বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) ও‘ব্রেইন ফাউন্ডেশন’ এর দুটি প্রতিনিধি দলের সদস্যরা সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান।

দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে তাৎক্ষণিক বিশেষায়িত চিকিৎসা প্রদানের প্রয়োজনে প্রশিক্ষিত ডাক্তারদের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধি দল। তারা সব স্তরের মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার ব্যাপারে সভাপতিকে অবহিত করেন।

এ সময় রাশেদ খান মেনন বলেন, ক্যান্সার ও নিউরো চিকিৎসার মতো ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা দেশে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরুপ হবে। এর মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখিতা দূর হবে।

আলোচনাকালে জানানো হয়, মূলত ক্যান্সার রোগের একাডেমিক রিসার্চ ইনস্টিটিউট ও দেশের সাধারণ মানুষের কাছে জটিল ক্যান্সার রোগের চিকিৎসা খরচ সহজলভ্য করার জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার (বিসিআরসি) গঠিত হয়েছে।

সভায় আরো জানানো হয়,নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে ক্রমশ বেড়ে চলেছে। এমতাবস্থায়, বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান ‘ব্রেইন ফাউন্ডেশন’ দেশের সাধারণ মানুষের কাছে স্নায়ু রোগের সময়সাপেক্ষ চিকিৎসা খরচ সহজলভ্য করার মহৎ উদ্দেশ্য নিয়ে একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জন্য গঠিত হয়েছে। দেশের সাধারন মানুষের জন্য আন্তর্জাতিক মানের ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল ও নিউরোলজিকাল বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার স্বপ্ন বাস্তবায়নে আজ ২৫-৯-২০১৯ তারিখ বুধবার, সকাল ১১টায় জাতীয় সংসদে ভবনে সমাজ কল্যান মন্ত্রনালয় সংসদীয় কমিটির সভাপতি জনাব রাশেদ খান মেনন এর সাথে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার বিসিআরসি ও ব্রেইন ফাউন্ডেশন এর এক সভা অনুষ্ঠিত হয়।


ক্যান্সারে আক্রান্ত রোগীদের সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের পরিসংখ্যান বাংলাদেশে কোন সংস্থার কাছে নেই। কিন্তু ক্যান্সার হাসপাতালগুলোর দিকে তাকালেই বোঝা যায় কী সংখ্যা কি হারে বাড়ছে বাংলাদেশে। ক্যান্সারে আক্রান্ত প্রচুর রোগী প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে। আবার কেউ অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ, ক্যান্সার এর চিকিৎসা খুবই ব্যয়বহুল তাই অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশের মানুষদের জন্য তা অসম্ভব হয়ে পড়ে।

ক্যান্সার একটি পরিবারকে আর্থিক ও মানসিক ভাবে দুর্বল করে ফেলে। কি ভাবে এই বিপুল পরিমাণ অর্থ যোগাড় করা সেই সাথে প্রিয় জনকে হারানোর ভয় সব মিলিয়ে তারা অসহায় হয়ে পড়ে। কিন্তু তাদের সেই খারাপ সময়ে অনেকেই তাদের পাশে পায় না কাউকেই। এধরণের মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যই বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার এর যাত্রা। ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা, চিকিৎসা জনিত পরামর্শ, তাদের মানসিক সাপোর্ট দেয়া এবং সর্বোপরি ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার পরিবারের পাশে থাকাই বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারএর উদ্দেশ্য।

ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক, স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থাপতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপকসহ দুটি সংগঠন এর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

প্রতিবেদক/ সুবহে জামিল সুবাহ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।