মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ঃ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ১ লাখ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:১৮ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ঃ বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ১ লাখ
লেখার আকার

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
সারাবিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে মহামারি রূপ ধারণ করা কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বর্তমানে এ রোগের মৃতের সংখ্যা ১,০০,২৬০ জন। যার মধ্যে ইতালিতে সর্বোচ্চ ১৮,৮৫৯ জন, যুক্তরাষ্ট্রে ১৭,৯১১ জন এবং স্পেনে ১৫, ৯৭০ জন। এ পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা ২৭ জন।

এ ছাড়া এ রোগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬,৪৭,৬৩৫ জন। সর্বোচ্চ আক্রান্ত দেশ গুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৭৮ হাজার, স্পেনে ১ লাখ ৫৭ হাজার এবং ইতালিতে ১লাখ ৪৭ হাজার জন। বাংলাদেশে এ সংখ্যা ৪২৪ জন।

তবে আশার খবর এই যে মহামারি এ রোগের বিরুদ্ধে সারা বিশ্বের অকুতোভয় চিকিৎসাকর্মীদের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৯,১১৬ জন। যাদের মধ্যে সর্বোচ্চ চীনে ৭৭,৪৫৫ জন, স্পেনে ৫৫,৬৬৮ জন এবং জার্মানিতে ৫২,৪০৭ জন। বাংলাদেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩৩ জন।

নিজস্ব প্রতিবেদক/ মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।