মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্বাস্থ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন আনবে সিভিল সার্জন সম্মেলন – ডা. সায়েদুর রহমান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ মে ২০২৫, ৩:৪৫ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন আনবে সিভিল সার্জন সম্মেলন – ডা. সায়েদুর রহমান
লেখার আকার

সোমবার, ১২ মে, ২০২৫

সিভিল সার্জনদের সম্মেলন স্বাস্থ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের সূচনা করবে। এটি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, গত ৮ মাসে সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে জনবল বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, নতুন পদ সৃষ্টি ও ক্যারিয়ার প্ল্যানিং অন্যতম। আমরা বিশ্বাস করি, এগুলো বাস্তবায়িত হলে একটা ন্যূনতম কাঙ্ক্ষিত কর্ম-পরিবেশ সৃষ্টি হবে। যার ফলে সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই আমরা চেয়েছি স্বাস্থ্য খাতের স্টিয়ারিংটা সরকারের হাতে আসুক। যাতে কর্মপরিকল্পনায় গণ-মানুষের অধিকার প্রতিফলিত হয়, কাজে ওভারল্যাপিং বন্ধ হয়, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সে কারণে আমরা দীর্ঘ ২৫ বছর যাবৎ প্রচলিত খাত বৃদ্ধি কর্মসূচির পরিবর্তে প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি হাতে নিয়েছি। এতে কাজের ফোকাস সুনির্দিষ্ট হবে, স্থানীয় চাহিদা ও বাস্তবতার আলোকে সম্পদের যৌক্তিক ব্যবহার নিশ্চিত হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।