সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার-২০১৫”-সেরা পাঁচ মেডিকেল কলেজ হাসপাতালসহ ছত্রিশ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থাপকের অফিস সেবার মানের দৃশ্যমান উন্নয়নের স্বীকৃতি হিসেবে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১৫’ প্রদান করা হয় গত ৮ ডিসেম্বর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে।

জাতীয়ভাবে শ্রেষ্ঠ হিসেবে পাঁচটি করে মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল, জেলা হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এছাড়া প্রতিটি বিভাগে দুইটি করে উপজেলা হাসপাতাল, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সেবার মানোন্নয়নে অবদান রাখার জন্য দুইটি বিভাগীয় পরিচালক অফিস এবং পাঁচটি সিভিল সার্জন অফিসকে পুরস্কার দেয়া হয়েছে। অনলাইন রিপোর্টিং, সরেজমিন পরিদর্শন এবং রোগী সন্তুষ্টি জরিপ ব্যবহার করে এই হাসপাতালগুলোকে মূল্যায়ন করা হয়েছে।

শ্রেষ্ঠ ৫ জেলা হাসপাতাল হলো কুষ্টিয়া জেলা হাসপাতাল, নরসিংদী জেলা হাসপাতাল, ঝিনাইদহ জেলা হাসপাতাল, গাজীপুর জেলা হাসপাতাল, জয়পুরহাট জেলা হাসপাতাল। শ্রেষ্ঠ ৫ সিভিল সার্জন অফিস হলো নরসিংদী, গাজীপুর, বরিশাল, পাবনা ও মুন্সীগঞ্জ। শ্রেষ্ঠ দুই বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস হলো বরিশাল ও ঢাকা।

এছাড়া বিভাগ অনুযায়ী শ্রেষ্ঠ ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আছে বরিশাল বিভাগের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চট্টগ্রাম বিভাগের মধ্যে খাগড়াছড়ির মানিকছড়ি ও পানছড়ি, ঢাকা বিভাগের মাদারীপুরের কালকিনি ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী, খুলনা বিভাগের সাতক্ষীরার কালীগঞ্জ ও ঝিনাইদহের শৈলকুপা, রাজশাহী বিভাগের পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া, রংপুর বিভাগের কুড়িগ্রামের উলিপুর ও রংপুরের পীরগঞ্জ, সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সিলেটের ফেঞ্চুগঞ্জ এ বছর স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, অতিরিক্ত সচিব রোকসানা কাদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পারানিথারান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

12358015_697703013700703_433396305_n
ছবিঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শহিদুল গণি, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিএমএর মহাসচিব ডাঃ মুজিবুল হক খান।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on ““স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার-২০১৫”-সেরা পাঁচ মেডিকেল কলেজ হাসপাতালসহ ছত্রিশ হাসপাতাল”

  1. It’s a joke for my own district narsingdi…With 72 percent EPI coverage narsingdi was the last among 64 district in bangladesh. ..how come their cs office is among the best five cs office of bangladesh :p

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।