মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

প্ল্যাটফর্মের উদ্যোগে চট্টগ্রামে বেসিক সার্জিক্যাল স্কিল কর্মশালা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৭:৪১ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের উদ্যোগে চট্টগ্রামে বেসিক সার্জিক্যাল স্কিল কর্মশালা
লেখার আকার

১৮ ফেব্রুয়ারি, ২০২০

গত ১৭ ফেব্রুয়ারি, ২০২০, প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোনের উদ্যোগে চট্রগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজে আয়োজিত হয়েছে বেসিক সার্জিক্যাল স্কিল কর্মশালা। ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের সার্জারির দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়।

ডা. ঋভুরাজ চক্রবর্তীর পরিচালনায় সকাল সাড়ে আটটায় কর্মশালাটি আরম্ভ হয়।
OT etiquette, Surgical Gloving, Gowning, Hand washing, Handling of common surgical instruments, Instrumental and hand swing knotting, Giving incision, Giving continuous and interrupted suturing, Closure of the angle, Surgical Dressing এসব ব্যাপারে ডেমোনেস্ট্রেশন ও লেকচার দেওয়া হয়।


বিভিন্ন মেডিকেল কলেজের তৃতীয় থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থী এবং ডাক্তারদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এই কর্মশালায়।

কর্মশালা শুরুর পূর্বে এবং শেষ হওয়ার পর, কিছু লিখিত প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মশালায় প্রাপ্ত জ্ঞানের বিস্তৃতি যাচাই করার মাধ্যমে দুপুর আড়াইটায় কর্মশালাটি সমাপ্ত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ.এস.এম মোস্তাক আহমেদ, উক্ত মেডিকেল কলেজের সার্জারীর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খন্দকার মুহাম্মদ বোরহান উদ্দীন এবং ডা. ঋভুরাজ চক্রবর্তী।
বিভিন্ন উন্নত দেশের তুলনায় অত্যন্ত স্বল্প খরচে প্ল্যাটফর্ম আয়োজিত এই কর্মশালা, দেশের তরুণ চিকিৎসকদের সার্জিক্যাল দক্ষতা বাড়াবে এবং সার্জারীর প্রতি আকর্ষিত করবে বলে উপস্থিত বক্তারা আশা ব্যক্ত করেন।

তথ্যসূত্রঃ ধ্রুব ধর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।