মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
অ্যাপস

করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয়ে অ্যাপ

Platformপ্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৮:৫৮ · ১ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয়ে অ্যাপ
লেখার আকার

১৯ ফেব্রুয়ারি ২০২০: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার নতুন এক প্রযুক্তির দ্বারস্থ হয়েছে চীন৷ চীন সরকার এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এমন এক অ্যাপ, যা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্ণয়ে সক্ষম৷ করোনা ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে এলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে সে অ্যাপ৷ আর ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের জানানোর নির্দেশনা দেওয়া হয় এতে৷

হংকং ভিত্তিক প্রযুক্তি বিষয়ক আইনজীবী ক্যারোলিন বিগ বলেন,”চীনের বর্তমান অবস্থা অনুযায়ী এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি সেবা৷ এর মাধ্যমে তথ্য উপাত্ত যে ভালো কাজে ব্যবহার করা যেতে পারে, তা প্রমাণ হবে৷”

ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধনের পর অ্যাপটিতে ব্যবহারকারীর নাম ও আইডি নম্বর দিতে হয়৷ প্রতিটি নিবন্ধিত ফোন নম্বরের বিপরীতে সর্বোচ্চ তিনটি আইডি নম্বর যাচাই করা যায়৷ অনুসন্ধানের জন্য লেনদেন সেবা আলিপে বা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মতো অ্যাপ থেকে একটি কুইক রেসপন্স (কিউআর) কোড স্ক্যান করতে হবে৷

সূত্র ‌:বিবিসি
নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্বাস্থ্য সেবা ভিত্তিক স্টার্ট আপ “ঢাকা কাস্ট” এর আরেকটি অর্জন

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুলাই, ২০২০, রবিবার গত ৮ জুলাই রোজ বৃহস্পতিবার, গ্রামীণফোন এক্সিলারেটর ব্যাচ সিক্সের ডেমো ডে-তে গ্রাজুয়েট করেছে এবং শীর্ষ ৮ টিমের মধ্যে অবস্থান নিশ্চিত করেছে বহুল প্রচলিত 'ঢাকা কাস্ট'। ৪০ শতাংশ সাশ্রয়ে ডায়াবেটিস রোগীদের জন্য তাদের বাসায় সকল…

১২ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

“করোনা ট্রেসার বিডি” অ্যাপ চালু করলো আইসিটি বিভাগ, স্মার্টফোনেই মিলবে সতর্কবার্তা

[প্ল্যাটফর্ম নিউজ, ৬জুন, ২০২০, শনিবার] করোনা মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।পাশাপাশি বাড়ছে ঝুঁকিও। করোনার এই প্রাদুর্ভাব মোকাবেলায় সারাদেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলকভাবে একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ। ৪জুন, বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ভিডিও কনফারেন্স এর…

তাৎক্ষণিক যক্ষ্মা পরীক্ষার জন্য বাংলাদেশী বিজ্ঞানীর মোবাইল অ্যাপ উদ্ভাবন!

আজকের বিশ্বে হাতের মুঠায় স্থান পাওয়া মুঠোফোন মানুষের সবচেয়ে বড় শক্তি।এই শক্তি ব্যবহার করেই যক্ষা রোগের পরীক্ষা করা সম্ভব।যে রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বে আনুমানিক ১০লাখ মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ! এই অবিশ্বাস্য বিষয়কেই বাস্তবে রূপ দিয়েছেন ইংল্যান্ডের আঞ্জেলিয়া রাস্কিন ইউনিভার্সিটির…

২২ অক্টোবর ২০১৮বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।