বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি সেভেন

প্ল্যাটফর্ম নিউজ, ৪ মে ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

ষোড়শ শতাব্দীতে রোমসম্রাট প্রথম ফার্দিনান্দ বলেছিলেন- ‘পৃথিবী রসাতলে যায় তো যাক, ন্যায্যতা যেন প্রতিষ্ঠিত হয়’। তিনি ভাবেন নি পৃথিবী যদি সত্যিই রসাতলে যায় ন্যায্যতা কে ভোগ করবে। এ শতাব্দীতে আমাদের চিন্তার আরো অবনমন ঘটেছে। ‘পৃথিবী রসাতলে যায় যাক, সুনাম যেন প্রতিষ্ঠিত থাকে’। বিএসএমএমইউ-র একটি নতুন নোটিশ দেখলাম। এরকম নোটিশ এদেশে প্রথম নয়। কেউ যেন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে স্ট্যাটাস না দেন, মিডিয়ায় কথা না বলেন। বিনা চিকিৎসায় বা অপচিকিৎসায় লোক মরে তো মরুক- সুনাম যেন ক্ষুন্ন না হয়।

পরে এ লোকগুলোই মরার জন্য ‘বিদেশ’ খুঁজবে। এদেশের কর্তৃপক্ষ কারো ছেলেমেয়েই দেশে পড়ে না, কেউ চিকিৎসা নেয়ার জন্য দেশীয় স্বাস্থ্যসেবার উপর নির্ভর করে না। কারন তারা জানেন এগুলোর আসল রঙ কী। কোভিড উনিশ এ ভগ্ন প্রতিষ্ঠান গুলো কত দুর্বল তা প্রকাশ করে দিচ্ছে। বাস্তবতা হচ্ছে মিথ্যের উপর দাঁড়িয়ে আছে একেকটি বিল্ডিং। নানান জনের স্ট্যাটাস গুলো ক্রমেই সেসব উন্মোচন করছিল। তাকে দমন করার এর চেয়ে ভাল উপায় আর নেই।

যে এমপি লোকাল উপজেলা হেলথ কমপ্লেক্সে ছড়ি ঘুরান, উনি সেখানে চিকিৎসা নেন না। যাদের সাইনে এরকম অর্ডার বের হয় তারাও এদেশীয় কোনো হাসপাতালে চিকিৎসা নেন না। নিলেও একদম সর্বোচ্চ খরুচে বেসরকারি হাসপাতাল- যেখানে তাদের অর্ডার ফলো হয় না। যেগুলোর মেশিন কেনায় তাদের হাত নেই। এরকম ভুড়িভুড়ি উদাহরণ দেয়া যাবে, কিন্তু আমাদের হাত বাধা। ডায়েরি লেখার সৎ সাহস বা সৎ পরিবেশ এদেশে কিছুই নেই।

আজ ঢাকায় বের হয়েছিলাম খুব অল্প সময়ের জন্য। আমার এতদিনের চেনা শহর সম্পূর্ণ অচেনা। অবিশ্বাস আর ভয়ের অবগুন্ঠনে ঢেকে আছে পুরো শহর। ঢাকা মেডিকেলে চাকরি করে এক ছোটভাইয়ের সাথে কথা বললাম ভয় নিয়ে। যত দূরত্ব থেকে কথা বললে সে ‘এভোয়েডেন্স’ গায়ে মাখবে না- তত দূর থেকে। সারভাইবাল তত্ত্ব, নিউরোট্রান্সমিটারে অসাম্য, আর অরিজিনাল সিন- ভূপৃষ্ঠের আস্তরণ তুলে সে যুগে পৌঁছে দিচ্ছে যখন ‘সভ্যতা’ শব্দ পৃথিবীতে আসে নি। শেষ বুলেটটাও এখন আর কেউ নিজের জন্য রাখবে না। ওখানে আমার স্বজনহীন নিরুপদ্রব জীবন আর এখানে বৃদ্ধ বাবা মা সহকারে নিষ্ঠুর বাস্তবতা- এক আকাশের নিচে দুই ভিন্ন পৃথিবী।

যখন কর্তৃপক্ষ আপনাকে নিয়ে ভাবছে না, আপনি দ্বিতীয় কোনো কর্তৃপক্ষকে নালিশ জানাতে পারছেন না, যখন আপনার হারানো শুধু আপনারই হারানো, যখন ‘মনস্টার’ ভয় দিয়ে কিছু সুন্দর সুশীল কথায় আপনার বাঁচার অধিকারকে অনবদমন করা হচ্ছে- তখন এসব ‘মোরালিটি’ জাস্ট দূরে সরিয়ে রাখুন। ঘরে বন্দী, হাত মোজা ও মুখোশে ঢাকা এ শহরে মানবিকতা খুঁজতে যাওয়ার মাঝে কোনো সততা নেই। পাপ আছে। যারা হারালো তারা কি পেলো? হিসাব করুন- ডাক্তার, নার্স, পুলিশ কতজন আক্রান্ত হয়েছে আর নীতি নির্ধারক কতজন আক্রান্ত হয়েছে? কতজন ইউএনও, কতজন সচিব, কতজন নেতা? কতজন গার্মেন্টস কর্মী কতজন গার্মেন্টস মালিক? ভাল ভাল মাস্ক সব কোথায় গেলো?

‘হিস্ট্রি ইজ রিটেন বাই দ্যা ভিক্টরস’। কেউ দেখতে আসবে না ভিক্ট্রি-টা কিভাবে এলো!

আমার বিবেচনায় জেলা শহর ঢাকা শহরের তুলনায় এগিয়ে আছে। পরশুর জন্য গাড়ি ভাড়া করেছি। এটি বেটার এখান থেকে পালানোর! এটি সময়- ভালো রাস্তা থেকে মন্দ রাস্তায় ইউ-টার্ন নেয়ার!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।