মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

মেডিসিন ক্লাবের উদ্যোগে সারা দেশব্যাপী পালিত হলো ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮’

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১২:৫৩ · ২ মিনিটে পড়ুন
মেডিসিন ক্লাবের উদ্যোগে সারা দেশব্যাপী পালিত হলো ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮’
লেখার আকার

১৪ই নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই প্রতিপাদ্য সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারাদেশব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮’ । মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “মেডিসিন ক্লাব” সারা দেশব্যাপী তাদের সকল ইউনিট সমুহে একযোগে ডায়াবেটিস সচেতনতা লিফলেট বিতরণ, ডায়াবেটিস সচেতনতা সেমিনার ও র‍্যালীর আয়োজন করে। মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ইউনিট, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ইউনিট, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট, রংপুর মেডিকেল কলেজ ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনট, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ইউনিট, ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট, মুগদা মেডিকেল সহ অন্যান্য ইউনিট সমুহে জনসাধারণের মাঝে ডায়াবেটিস নিয়ে সচেতনতামূলক লিফলেট ও র‍্যালীর আয়োজন করা হয়।
মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ ২০১৮-১৯ এর উদ্যোগে মুগদা মেডিকেল কলেজে একটি সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয় । সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও এন্ডোক্রাইনোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইন্দ্রজিত প্রসাদ ।

উলেখ্য ডায়াবেটিস হচ্ছে অগ্ন্যাশয় কতৃক নিঃসৃত ইন্সুলিন নামক হরমোনের জটিলতা বিষয়ক রোগ। রোগটি সম্পুর্ণ দূর করা না গেলেও একটু সচেতনতা ও নিয়ন্ত্রিত জীবনযাপনই পারে এই রোগ থেকে সুস্থ রাখতে ।

লেখক :
মাহফুজ অন্তর
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ(তৃতীয় বর্ষ)

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ (চতুর্থ বর্ষ )

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।