মেডিসিন ক্লাবের উদ্যোগে সারা দেশব্যাপী পালিত হলো ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮’
১৪ই নভেম্বর 'বিশ্ব ডায়াবেটিস দিবস'। 'ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ' এই প্রতিপাদ্য সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারাদেশব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে 'বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮' । মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন "মেডিসিন ক্লাব" সারা দেশব্যাপী তাদের সকল ইউনিট সমুহে একযোগে ডায়াবেটিস সচেতনতা লিফলেট বিতরণ, ডায়াবেটিস সচেতনতা সেমিনার ও র্যালীর আয়োজন করে। মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের…