মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

ঢাকায় এস্থেটিক ডার্মাটোলজির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স

ওয়েব টিমপ্রকাশ: ২০ নভেম্বর ২০১৮, ৯:৪৮ · ১ মিনিটে পড়ুন
ঢাকায় এস্থেটিক ডার্মাটোলজির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স
লেখার আকার

এস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স “এস্থেটিকা বাংলাদেশ ২০১৮”। সড়ক, পরিবহন এবং সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের, এমপি প্রধান অতিথি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি ও র‍্যাবের ডিজি জনাব বেনজীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ডা. সরকার মাহবুব আহমেদ শামিম জানিয়েছে। আমন্ত্রিত অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও চর্ম ও যৌন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য এবং অতিথিবৃন্দের বক্তব্যের পর সায়েন্টিফিক এবং একাডেমিক সেশনে দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নেবেন। বিভিন্ন সায়েন্টিফিক সেশনের পাশাপাশি থাকছে ওয়ার্কশপ এবং বিশেষ প্রদর্শনী। ঢাকা র‍্যাডিসন ব্লুতে আয়োজিত এ কনফারেন্সে স্পট রেজিস্ট্রেশন করার ব্যবস্থা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ www.adsb.com.bd

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।