সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাস্ক ব্যবহারে মানতে হবে বিশেষ সতর্কতাঃ ডা. কাজী জাহিদুল হক

প্ল্যাটর্ফম নিউজ,
বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২০

মাস্ক খোলা আর পরার সময় সর্বোচ্চ সতর্ক হওয়া প্রয়োজন। সম্ভব হলে হাসপাতালে থাকার পুরোটা সময় মাস্ক পরে থাকতে হবে। অযু করা, ইফতার করা বা খাবার খাওয়ার সময় সাবধানে মাস্কের ফিতার অংশ ধরে খুলতে হবে এবং মাস্কটি কাগজের ব্যাগে বা প্লাস্টিকের পাত্রে রেখে দিতে হবে, এর পর ভালো ভাবে হাত ধুয়ে এবং মুখ ধুয়ে তার পর অযু করতে হবে।

বাথরুম ব্যবহারেও সতর্ক থাকতে হবে, গবেষনায় দেখাগেছে যে সব বাথরুমে বায়ুচলাচল কম সেখানে কোভিডের আরএনএ ঘনত্ব অনেক বেশি। আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল আর জেলা হাসপাতাল এর বাথরুম গুলোর যে কি অবস্থা তা আমরা সবাই জানি, তবুও যতটুকু সম্ভব সাবধানে ব্যবহার করতে হবে। পারলে খোলা বা বন্ধ ভেন্টিলেশন এর ব্যবস্থা করতে হবে বা ফিউমিগেশন করতে হবে।

গরমের দিনে আর বিশেষ করে এই রোজার মধ্যে সারা দিন এন ৯৫ মাস্ক আর পিপিই পরে থাকে খুবই কষ্টের হয়, তাই এন ৯৫ মাস্ক সারা দিন না পরে শুধু ওপিডি আর ইনডোরে রোগী দেখার সময়ে পরলেই হবে। আর অন্য সময় শুধু সারজিকাল মাস্ক পড়ে থাকলেই হবে এটা ৯০-৯৩% ভাইরাস প্রটেকশন দেয় নতুন অবস্থায়। ডিউটির সময় নিজের কাছে দুটো এন ৯৫ মাস্ক রাখতে হবে, কারণ বারবার পরা ও খোলার কারনে অসাবধানতা বশত ফিতাটি ছিঁড়ে যেতে পারে বা মাস্ক ব্লাড বা ফ্লুইড দিয়ে জীবানুযুক্ত হতে যেতে পারে। আর দামি মাস্কের ফিতা ছিড়ে গেলে ভয় পাবার কিছু নেই, সেটি সিলিকন গান আর সিলিকন আঠা দিয়ে ভালো ভাবে লাগানো যায়।

রোজার সময় সাবধানতা বেশি নিতে হবে কারন রোজার সময় এমনিতেই আমরা অনেক ডিহাইড্রেটেড থাকি।

ভাইরাসের আরএনএ এর ঘনত্ব ওয়ার্ড গুলোর মেঝেতেও অনেক বেশি দেখা গেছে, তাই নিজের পরিহিত জুতার ব্যপারে খুব সতর্ক থাকবেন। আর নিজেদের বসার রুমটায় যতটুকু সম্ভব দরজা-জানালা খুলে আলো- বাতাস পূর্ণ রাখতে হবে, দেখা গেছে যে রুমে আলো-বাতাস চলাচল বেশি, সে রুমে ভাইরাসের আরএনএ এর ঘনত্ব কম। যারা সেন্ট্রাল এসি যুক্ত করপোরেট হাসপাতালে কাজ করছে, তাদের সে সুযোগ নেই, তবে তাদের এসির বায়ু নির্গমনের পথ ভেতরের বাতাসকে টেনে বাইরে নিয়ে যায়।

পিপিই এর দিকে খেয়াল রাখবেন যারা ডেডিকেটেড করোনা হাসপাতাল বা আইসিইউ তে কাজ করছেন। পিপিই ছিড়ে গিয়েছে কিনা বা কোনো কারনে জীবানুযুক্ত হয়েছে কিনা।

যারা করপোরেট হাসপাতালে কাজ করেন তাদের অবশ্য সেন্ট্রাল এসির থাকার কারনে সারা দিন পিপিই পরে থাকলেও খুব একটা কষ্ট হবে না, কিন্তুু অন্য হাসপাতাল গুলোতে এই গরম ও রোজার দিনে খুবই কষ্টকর, তাই রোগী দেখা ব্যতিত মাস্ক আর গ্লাভস ছাড়া পিপিই পরে থাকার বিশেষ প্রয়োজন নেই। আর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পিপিই খোলতে এবং পরতে হবে।

আমাদেরকে ভাইরাসের উৎস জানাটা খুবই জরুরি, কারণ এটা খুব দরকার যে আমাদের দেশের ভাইরাসের টাইপের সাথে উহান, ইটালী না অন্য কোন জায়গার ভাইরাসের কোনো মিল আছে কিনা। আমাদের টাইপ টা কি দুর্বল না সবল এটাও জানা দরকার, তাহলে আমরা অনেক মানসিক শক্তি পেতাম এটাকে মোকাবেলা করার। এটা করতে ডাক্তারদের আর মাইক্রোবায়োলজিস্টদের একসাথে কাজ করতে হবে যা করছে সবকটি দেশ। এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি ভাইরাসটির জিনোমিক সিকোয়েন্সিং করেছে আইসল্যান্ড। করোনাভাইরাসের উৎস জানতে ফাইলোজিনেটিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যেটা ভাইরাসের ক্ষেত্রে এই প্রথম, এন্থ্রোপলজিতে মানুষের উৎপত্তি জানতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এরই মধ্যে ফ্রান্সে দেখা গিয়েছে, তাদের ভাইরাসটির সাথে কোন ভাইরাসের মিল নেই যে এটা উহান না ইটালীর সাবটাইপ। ফ্রান্স জানায়, এই ভাইরাসটি ফেব্রুয়ারী মাসে ফ্রান্সেই ছিল নিরবভাবে এটা একজন থেকে আরেকজনের দেহে ট্রান্সমিশন হচ্ছিল।

এতদিন আমারা চিকিৎসা করেছি যে কোনো রোগের রোগীদের, আর আজ করছি কোভিড আক্রান্ত রোগীদের, “সব রোগীরাই এখন এসিম্পটোমেটিক (আক্রান্ত সন্দেহে) কোভিড রোগী। কারন আমরা জানি না আপনার-আমার পাশের মানুষটি কোভিড পজিটিভ কিনা”। তাই এই ব্যপারেও সতর্ক থাকতে হবে। রোযায় আমরা একসাথে বসে সবাই ইফতার করি, কিন্তুু এখন একটু সামাজিক দুরুত্ব মেনে চলতে হবে।

লেখাটার মূল উদ্দেশ্য হচ্ছে, ডাক্তারদের নিরাপত্তা, ডাক্তার বেচেঁ থাকলে বেচেঁ থাকবে রোগী।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।