মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এ আক্রান্ত সাংবাদিক, ৪৭ জন হোম কোয়ারেন্টাইনে

Platformপ্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ৭:৩০ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এ আক্রান্ত সাংবাদিক, ৪৭ জন হোম কোয়ারেন্টাইনে
লেখার আকার

৪ এপ্রিল ২০২০: নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের একজন সংবাদ কর্মী। রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনার পর ঐ কর্মীর সংস্পর্শে আসা ৪৭ জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান ফেইসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় এম শামসুর রহমান বলেন, ইনডিপেনডেন্ট টিভির তার যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ঐ রাতে তিনি মুঠোফোনে নিজের শরীরের করোনা উপসর্গের কথা অফিসকে জানান। এর পর থেকেই তিনি সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন। পরবর্তীতে তার নমুনা পরীক্ষা করে জানা যায় উনি ‘কোভিড–১৯’- রোগে আক্রান্ত। সতর্কতা হিসেবে ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

যেহুতু গণমাধ্যম কর্মীদের পেশাগত নানা ঝুঁকি নিয়ে সবসময় কাজ করতে হয়, তাই সংবাদকর্মীদের সরকাররের নীতি ও নিয়ম মেনে পেশাগত দায়িত্ব পালন করার তাগিদ দেন তিনি।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।