মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লক্ষ্মীপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির লাশ দাফনে ডাক্তার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১০:০০ · ১ মিনিটে পড়ুন
লক্ষ্মীপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির লাশ দাফনে ডাক্তার
লেখার আকার

প্লাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
কোভিড ১৯ এর উপসর্গ নিয়ে মারা যাওয়ায় চাঁন মিয়ার লাশ দাফন করতে অনিচ্ছুক আত্মীয়-স্বজনরা। জানাজা ও দাফনের কাজে একদল স্বেচ্ছাসেবক নিয়ে এগিয়ে এলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফাজিল বেপারীরহাট এলাকার বাসিন্দা চাঁন মিয়া, জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার ফেনী থেকে বাড়ি ফিরেন। তিনি ফেনীর একটি ইটের ভাটার শ্রমিক ছিলেন। পরদিন অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় মারা যান তিনি। কোভিড ১৯ এর উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করার পর চাঁন মিয়ার বাড়ি লক ডাউন করা হয়। রিপোর্ট আসার আগেই করোনা আক্রান্ত সন্দেহে এবং ভীতির কারণে পরিবার কিংবা এলাকার কেউ লাশ দাফন করেন নি।

ঘটনাটি জানার পর গতকাল মঙ্গলবার রাতে ডা. রেজাউল করিম ও সাতজন স্বেচ্ছাসেবক গোসল ও জানাজা শেষে চাঁন মিয়ার লাশ দাফন করেন।

মানবিক দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে চাঁন মিয়ার লাশ দাফনের কাজে এগিয়ে যান বলে জানান ডা. রেজাউল করিম। এছাড়াও টিমের সদস্যদের সাহস জোগাতে সুরক্ষাসামগ্রী পড়ে সকল নিয়ম মেনে দাফন-কাফনের কাজ ও করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।