শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৭ জিতলেন বাংলাদেশি চিকিৎসক ডা. উম্মে নাঈমা

২৫ অক্টোবর মিশরের কায়রোতে অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্সে প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে ডা. উম্মে নাঈমা “মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৭” বিজয়ী ঘোষিত হন। বিশ্বের প্রায় ৫০টি দেশের ৪৫০ জন চিকিৎসক, গবেষক, অধ্যাপক, শিক্ষাবিদ, আফ্রিকার বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে ডা. উম্মে নাঈমা পুরষ্কার হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার মেডিসিন’ কোর্সের জন্য মনোনীত হন। ডা. উম্মে নাঈমা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২০ তম ব্যাচের ছাত্রী।
received_1722310087780746

এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্সে বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান ‘মার্ক ক্যাপাসিটি এডভান্সমেন্ট প্রোগ্রাম’ এ সম্মানিত প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি সহ স্বাধীনতা পদ জয়ী কিংবদন্তি অধ্যাপক টি এ চৌধুরী, ইবরাহিম মেডিকেল কলেজের
সহযোগী অধ্যাপক ডা মাসুদা মোহসেনা মার্ক ফাউন্ডেশন এর উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যোগদানের জন্য আমন্ত্রিত হন। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা জগলুল হায়দার খান, এবং মাইক্রোবায়োলজিস্ট জনাব মো. ফরহাদ আলম যোগদান করেন। বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান কনফারেন্সে মার্ক ফাউন্ডেশনের সিইও ডা. রাশা কেলেজের হাতে বাংলাদেশের পক্ষ থেকে উপহার তুলে দেন এবং বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান।
received_1722310171114071

মার্ক ফাউন্ডেশন পৃথিবীর অন্যতম বৃহত্তম ও প্রাচীন (প্রতিষ্ঠাকাল ১৬৬৮ সাল, জার্মানি) ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল কোম্পানীর মার্ক এর একটি উদ্যোগ। সারা পৃথিবীব্যাপী প্রায় ৫০টির অধিক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে ক্যান্সার, বন্ধ্যাত, অসংক্রামক ব্যাধি যেমন উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড এর অসুখ নিয়ে কাজ করে আসছে মার্ক ফাউন্ডেশন। এটি মার্কের চতুর্থ এশিয়া আফ্রিকা লুমিনারি কনফারেন্স এবং দ্বিতীয়বারের মত হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস এওয়ার্ড। গত বছর বিশ্বের ৩৫ টি বিশ্ববিদ্যালয়েরপ প্রায় ৩০০ এর অধিক চিকিৎসক এ সম্মানজনক এওয়ার্ড এর জন্য প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে এবারই প্রথম চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেয়।

FB_IMG_1508993862393এ এওয়ার্ড এ অংশগ্রহণের জন্য চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগ ‘প্ল্যাটফর্ম’ এর আয়োজনে গত ২৪ জুলাই একটি সায়েন্টিফিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিনেট এর কার্যালয়ে। উক্ত ওয়ার্কশপে সহযোগী অধ্যাপক ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ডা দীপক মিত্র, সহকারী অধ্যাপক ও প্রজেক্ট ডিরেক্টর আপনজন, ডা আকতারুজ্জামান সেশন পরিচালনা করেন। এছাড়া কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক ডা সব্যসাচী, আইসিডিডিআর,বিতে কর্মরত ডা হাসনাত সুজন এবং প্ল্যাটফর্ম রিসার্চ উইংয়ের কো অর্ডিনেটর ডা জুবায়ের মুমিন ওয়ার্কশপ পরিচালনা করেন। মার্ক হাইপারটেনশন এওয়ার্ড ২০১৮ এর জন্য আগামী ডিসেম্বর মাসে প্ল্যাটফর্ম বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে অনুরূপ ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে, আগ্রহীদের প্ল্যাটফর্ম রিসার্চ উইং এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট: ডা. মোহিব নীরব। লreceived_1722309727780782

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।