মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে এমপিএইচ করার প্রাকটিক্যাল গাইডলাইন

কোন ইউনিভার্সিটি থেকে এমপিএইচ করবেন সেই ডিসিশন নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর —

১. আপনি সরকারি চাকুরী করতে চান কিনা।
২. আপনি কোনো চাকুরী করছেন কিনা।
৩. কোয়ালিটি এডুকেশন।
৪. আপনার আর্থিক সামর্থ্য।
৫. আপনি কতটুকু সময় দিতে পারবেন এমপিএইচ করার জন্য।

দৃশ্যপট ১:

আপনি সরকারি চাকরি করতে চান — সেক্ষেত্রে আপনার জন্য একমাত্র পন্থা হলো নিপসম কিংবা BSMMU; কারণ শুধুমাত্র এই দুটি প্রতিষ্ঠান এর এমপিএইচ ডিগ্রীই BMDC কর্তৃক স্বীকৃত। তাই সরকারি চাকরিতে পদোন্নতির জন্য এই দুটি প্রতিষ্ঠান এর এমপিএইচ ছাড়া হবে না।

দৃশ্যপট ২:

আপনি সরকারি চাকুরী  করতে ইচ্ছুক নন — এই ক্ষেত্রে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে আপনাকে উপরের তালিকার২ থেকে ৫ নম্বর পয়েন্টগুলো নিয়ে ভাবতে হবে।

দৃশ্যপট ৩ :

আপনি পাবলিক হেলথ বা রিসার্চ চাকুরী  করছেন এবং নিজের চাকুরী  নিয়ে আপনি সন্তুষ্ট — এই ক্ষেত্রে সবসময় কাজ চালিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ব্র্যাক, নিপসম এবং BSMMU থেকে এমপিএইচ করতে করা যাবে না  কারণ এই এমপিএইচগুলি ফুল-টাইম।
তাই, এই ক্ষেত্রে আপনার অপশন হতে পারে NSU, AIUB, IUB বা STATE ইউনিভার্সিটির এমপিএইচ প্রোগ্রামগুলো — কারণ এই প্রোগ্রামগুলি চাকুরীর পাশাপাশি সপ্তাহে একদিন হিসেবে করা সম্ভব।

দৃশ্যপট ৪:

আপনি কোয়ালিটি এডুকেশন নিয়ে খুবই সচেতন — ফুল-টাইম এবং পার্ট-টাইম এমপিএইচ এর মধ্যে কোয়ালিটির পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক — তবে সেই পার্থক্য আকাশ-পাতাল নয় বলে আমি মনে করি।

আমাদের দেশে একটা প্রচলিত ক্রম বিন্যাস আছে। এমপিএইচ এর যা মূলত মানুষের অভিজ্ঞতা, পারসেপসন  এবং ওয়ার্ড অফ মাউথ এর উপর নির্ভর করে তৈরী হওয়া।
সেখানে ফুল-টাইম এমপিএইচগুলি স্বাভাবিকভাবেই এগিয়ে থাকার কথা! তার পরেই NSU,  AIUB, IUB, State ইউনিভার্সিটি রয়েছে।

প্রতিষ্ঠানের পাশাপাশি কোয়ালিটি নির্ভর করে আপনার নিজের উপর ও — আপনার শেখার আগ্রহ এবং ক্ষমতা, আপনার ইচ্ছাশক্তি, আপনার হার্ড ওয়ার্ক ইত্যাদির উপর।

দেশে এখন আবার MPH শেমিং এর ট্রেন্ড চালু হয়েছে (কোনোকিছু বিবেচনা না করেই বলে দেয়া যে অমুক ইউনিভার্সিটির এমপিএইচ কোনো কাজের না বা অমুক ইউনিভার্সিটিতে ফাঁকিবাজরা এমপিএইচ করে!)। ব্যাপারটা খুবই দুঃখজনক বটে। র‍্যাংকিং (unofficial হলেও) থাকা খুব জরুরি মনে করি আমি। আমি ভালো এমপিএইচ প্রোগ্রাম থেকে খারাপ স্টুডেন্ট বের হতে দেখেছি; আবার পার্ট টাইম এমপিএইচ করেও অনেককে খুব ভালো করতে দেখেছি।

দৃশ্যপট ৫:

আপনার আর্থিক সামর্থ্য সীমিত — সরকারি প্রতিষ্ঠানগুলোতে এমপিএইচ এর খরচ সবচেয়ে কম। ব্র্যাক এ খরচ সবচেয়ে বেশি। বাকি ইউনিভার্সিটিগুলোতে খরচ মাঝামাঝি ( দেড় থেকে ৩ লাখের মতো)। সব ইউনিভার্সিটিতেই স্কলারশিপ আছে — তবে তার সংখ্যা খুবই কম!

দৃশ্যপট ৬:

আপনি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত, তাই সময় কম দিতে পারবেন এমপিএইচ এর জন্য — এইসকল ক্ষেত্রে আপনি পার্ট টাইম এমপিএইচ এর কথা ভাবতে পারেন। অথবা আপনি খুব দ্রুত এমপিএইচ করতে চান বাইরে যাবার জন্য বা অন্য যে কোনো কারণে। আমার জানামতে নিপসম এবং BSMMU এমপিএইচ করতে আপনাকে MBBS পাশ করার পর একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় – সেটা মাথায় রেখে প্ল্যান করা উচিত হবে।

সর্বোপরি, আশেপাশের মানুষজন যারা এই ব্যাপারে ধারণা রাখে তাদের থেকে উপদেশ নিন এবং সবশেষে নিজের অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নিন — আর এটাই বুদ্ধিমানের মতো কাজ।

CONFLICT OF INTERESTS:
যেহেতু আমার ব্যাক্তিগত মতামত কোনো প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে হতে পারে, তাই আমার লেখাটি বিবেচনা করার জন্য আমার প্রাতিষ্ঠানিক যোগ্যতা সম্পর্কে অবগত থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আমি এমপিএইচ করেছি NSU থেকে এবং একই সাথে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে চাকুরী করেছি ব্র্যাক এর সাথে। এরপর আমি MSc করেছি সুইডেন এর Karolinska Institute থেকে এবং বর্তমানে পিএইচডি করছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।

মূল লেখক

Shajedur Rahman Shawon
DMC 2005-06 (K63)

প্ল্যাটফর্ম  ফিচার রাইটার
সুমাইয়া নার্গিস
শহীদ তাজউদ্দিন  আহমদ  মেডিকেল  কলেজ
সেশিন : ২০১৬/১৭

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

2 thoughts on “বাংলাদেশে এমপিএইচ করার প্রাকটিক্যাল গাইডলাইন”

  1. আমি এমপিএইচ করেছি নিপসম থেকে ইপিডেমিওলজিতে ২০০৯ সালে। কিন্তু ডিগ্রিটা খুব একটা কাজে লাগাইনি। ক্লিনিকাল লাইনে থাকার জন্য। এখন যদি এতোদিন পর আবার লেখাপড়া করতে চাই যেমন, ক্যারোলিনস্কা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাই বা কানাডাতে বা নরওয়েতে কিছু একটা, তাহলে সহজে কিভাবে অগ্রসর হতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।