মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা মহামারীর নতুন এপিসেন্টার দক্ষিণ এশিয়া

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার

ড. খোন্দকার মেহেদী আকরাম
এমবিবিএস, এমএসসি, পিএইচডি,
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট,
শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।

সেই ২০২০ এর জানুয়ারী থেকে শুরু করোনা ভাইরাসের তাণ্ডব, কমার কোন লক্ষণ নেই! চীন থেকে শুরু করে, ইউরোপ আমেরিকা হয়ে এখন সে শক্ত অবস্থান নিয়েছে দক্ষিণ এশিয়াতে। ভারতে বসিয়েছে ভয়ংকর থাবা। আমরা বাংলাদেশীরা এখনও করোনার ভয়ংকর রূপ দেখিনি! দেখেছে ইউরোপ, দেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে স্বাস্থ্য ব্যবস্থায় সবচেয়ে বেশী আগানো দেশগুলো কিভাবেই না ধরাশায়ী হয়েছে- ন্যানোমিটার সাইজের অতি ক্ষুদ্র এই ভাইরাসটির কাছে।

গতকালও যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে বারো শ এর উপরে। ৩৩ কোটি লোকের এই দেশটিতে গত পাঁচ মাসে এ পর্যন্ত প্রান গেছে ১ লক্ষ ৫০ হাজার মানুষের। পৃথিবীর আর কোন দেশে এখন পর্যন্ত এত লোক মারা যায়নি এই মহামারীতে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয় ৩ লক্ষ লোক, যার মধ্যে মারা যায় প্রায় ৪৬ হাজার মানুষ। বিশ্বে যেখানে করোনায় গড় মৃত্যুহার শতকরা ৪ ভাগ, সেখানে যুক্তরাজ্যে মৃত্যুহার শতকরা ১৫ ভাগ! যে দেশে রয়েছে বিশ্বখ্যাত সব গবেষণাকেন্দ্র, এনএইচএস এর মত নামকরা স্বাস্থ্য ব্যবস্থা, সে দেশের কী হাল এই মহামারীতে! গত এক মাস হল এখানে করোনার প্রকোপ কিছুটা কম। কিন্ত গত এক সপ্তাহে করোনা রোগীর সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সবাইকে সতর্ক করে বলেছেন, আগামী দুই সপ্তাহের ভেতরে করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ শুরু হতে পারে। এটা আসলেই আশংকাজনক। জুলাইয়ের ৪ তারিখ থেকে যুক্তরাজ্যে লক- ডাউন শিথিল করা হয়েছে, খুলে দেয়া হয়েছে সবকিছু। ব্রিটিশরা মু্ক্ত ভাবে চলাফেরা শুরু করেছে। ইউরোপের বিভিন্ন দেশে গেছে হলিডে করতে। আর সেখান থেকেই ফেরার পথে সাথে করে নিয়ে আসছে করোনা ভাইরাস! স্পেনে সম্ভবত মহামারীর সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। গত দুই সপ্তাহে সেখানে করোনা রোগী বেড়েছে সমানুপাতিক হারে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশরা স্পেন থেকেই নতুন করে সংক্রমিত হয়েছে।

বাংলাদেশে মার্চ থেকে আজ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ২ লক্ষ ২৯ হাজার মানুষ, যার ভেতরে মারা গেছে মোট ৩ হাজার। মৃত্যুহার মাত্র শতকরা ১.৩ ভাগ, যা ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক কম। এই কম মৃত্যুহারের কারণেই হয়তো ইদানীং আমাদের ভেতরে একটা চরম উদাসীনতা দেখা যাচ্ছে। আমরা মাস্ক ছাড়া মুক্ত ভাবে চলাফেরা শুরু করেছি। সামাজিক দূরত্বের থোরাই কেয়ার করছি! করোনা ভীতি আমাদের মাঝ থেকে উঠে গেছে হঠাৎ করেই! বাংলাদেশে করোনা টেস্টের নামে চলছে সীমাহীন দুর্নীতি এবং বিশৃঙ্খলা। সাম্প্রতিক জিকেজি, রিজেন্ট হাসপাতাল, শাহেদ করিম বা ডা. সাবরিনার কাহিনীগুলো সম্ভবত করোনা টেস্টের দুর্নীতির ‘টিপ অব দ্যা আইসবার্গ, মাত্র! মহামারীর ভেতরও এই রকম দুর্নীতি নজিরবিহীন। এছাড়াও বাংলাদেশে করোনা পরীক্ষা করা হচ্ছে নামে মাত্র। ১৬ কোটি মানুষের দেশে দৈনিক টেস্ট করা হচ্ছে ১০-১২ হাজার। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র করোনা টেস্ট করছে প্রতি ১০ লক্ষ মানুষে যথাক্রমে ২ লক্ষ ২৩ হাজার ও ১ লক্ষ ৭০ হাজার, সেখানে বাংলাদেশে টেস্ট করা হচ্ছে প্রতি ১০ লক্ষে মাত্র ৭ হাজার! ৭ কোটি লোকের দেশ যুক্তরাজ্যে যেখানে মোট টেস্ট করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ, সেখানে ১৬ কোটির দেশ বাংলাদেশে মোট চেস্ট করা হয়েছে ১১ লক্ষ ৩০ হাজার! মহামারীর প্রকোপ বোঝার জন্য এই টেস্ট খুবই অপ্রতুল। ধরে নিলাম যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মত এত টেস্ট করার ক্ষমতা বাংলাদেশের নেই। যা খুবই স্বাভাবিক। আমাদের উচিত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তুলনা করা। অর্থনৈতিক এবং ভৌগলিক দিক দিয়ে ভারতের সাথেই বাংলাদেশের তুলনা করাটা যথার্থ এবং সমীচীন। ১৩৮ কোটি লোকের দেশ ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লক্ষ মানুষ, আর মারা গেছে ৩৪ হাজারের উপরে। সেই হিসেবে মৃত্যুহার শতকরা ২.২ ভাগ। অনেকটা বাংলাদেশ এর কাছাকাছি। ভারত প্রতি ১০ লক্ষে টেস্ট করছে ১২ হাজার ৫০০। আর আমরা টেস্ট করছি প্রায় এর অর্ধেক! কেন? জনসংখ্যার দিক দিয়ে আমাদের চেয়ে প্রায় ৯ গুন বড় ভারত যদি ১২ হাজার টেস্ট করতে পারে ১০ লক্ষে, তাহলে আমরা কেন পারবো না, অন্তত তাদের সমান সংখ্যক টেস্ট করতে? মোট টেস্টের বিচারে ভারত আমাদের চেয়ে ১৫ গুন বেশি টেস্ট করেছে। আমাদেরকে অবশ্যই টেস্ট সংখ্যা বাড়াতে হবে কয়েক গুন এবং সেটা করতে হবে অতি দ্রুত। এটা এখন মোটামুটি নিশ্চিত যে, করোনা মহামারীর নতুন এপিসেন্টার হতে যাচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া। আর এ অঞ্চলে ভারত সবচেয়ে বেশী আক্রান্ত দেশ। আর আমরা রয়েছি ভারতের একদম পেট ঘেঁষে। এ কারণেই করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সতর্ক হতে হবে অনেক বেশী। মহামারীর শুরুতে যখন যুক্তরাষ্ট্রের অবস্থা খুব খারাপ, তখন তার বর্ডার ঘেঁষা থাকা মেক্সিকোর অবস্থা ছিল খুবই ভাল। আর এখন মেক্সিকোর কি অবস্থা! ৪ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৪৪ হাজার। মেক্সিকোর অবস্থা ভাল থেকে খারাপ হতে সময় লেগেছে মাত্র ২ মাস! আমরা যদি এখনই সতর্ক না হই, তাহলে আমাদের আবস্থা যে ভারতের মত হবে না, তা কিন্তু হলফ করে বলা যায় না। করোনাভাইরাস একটি বিশ্বাসঘাতক জীবাণু। একে না বিশ্বাস করাই হবে বুদ্ধিমানের কাজ। সরকার কি করলো বা না করলো, সেদিকে না তাকিয়ে নিজে সতর্ক হন। সামাজিক দূরত্ব মেনে চলুন। অবশ্যই মাস্ক পরে বাইরে বের হন। বাইরে থেকে এসে পরিধেয় বস্ত্র এবং জুতা আলাদা রাখুন এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।

তথ্য: ওয়ার্ল্ডোমিটার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।