মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বর্ণিলভাবে পালিত হলো এসআইএমসি ডে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ৯:২৪ · ২ মিনিটে পড়ুন
বর্ণিলভাবে পালিত হলো এসআইএমসি ডে
লেখার আকার

‘৬ষ্ঠ এসআইএমসি ডে’ উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ক্যাম্পাস গত বুধবার ছাত্র, চিকিৎসক ও শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল আলোয় সজ্জিত করা হয়। বেলুন, ফেস্টুন আর আল্পনার ছোঁয়ায় অন্যরূপ ধারণ করে মেডিকেলের ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
FB_IMG_1516287652842
২০১২ সালের ১৭ জানুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ চালু হলেও গত কয়েক বছর তেমন বিশেষভাবে পালিত হয়নি। এবারই প্রথম কলেজের ১ম ব্যাচের ছাত্রদের উদ্যোগে সবার সহযোগিতায় ‘এসআইএমসি ডে’ পালিত হয়।
FB_IMG_1516288405663
এ উপলক্ষে দিনভর ক্যাম্পাসে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের এমন কোনো জায়গা নেই যেখানে তাদের পদচারণা ছিল না। স্বতঃস্ফূর্ত উপস্থিতি, একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ সব মিলিয়ে এদিন সবাই ছিলেন উচ্ছ্বাসিত।
FB_IMG_1516287698591
দিনটি উপলক্ষে সকাল ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ। এরপর একটি আনন্দ র‍্যালি বের করা হয় যেটি মৌচাক প্রদক্ষিণ করে।

FB_IMG_1516288957975

এরপর কেক কেটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরু হয়, এসময় শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের ছয় বছরের যাত্রা নিয়ে আলোচনা করেন। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাতে অংশগ্রহণ করে কলেজের ছাত্র-ছাত্রীরা। এর মাঝেই শিক্ষার্থীদের তৈরি দেয়াল পত্রিকা ও ফটো গ্যালারী উদ্বোধন করা হয়।

সংবাদদাতা: মমি আনসারী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।