মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

করোনা পরিস্থিতিতেও দেশজুড়ে চালু রয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুন ২০২০, ৯:৩৭ · ৩ মিনিটে পড়ুন
করোনা পরিস্থিতিতেও দেশজুড়ে চালু রয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ২৪ জুন, ২০২০ খ্রিস্টাব্দ

আজ ২৪শে জুন, ২০২০ ইং তারিখ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারা বাংলাদেশে সম্প্রসারিত টিকা দান কর্মসূচি চালু রয়েছে। এসময় তিনি যথাসময়ে টিকা দেয়ার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি আরো জানান, টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য পর্যাপ্ত পরিমাণে ভ্যাক্সিন ও অন্যান্য রসদ সরবরাহ করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যেসব শিশুরা টিকা গ্রহণ করতে পারে নি তাদেরকে এখন টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে। যেসকল এলাকা লক-ডাউন রয়েছে, সেসকল এলাকাতে স্থানীয় প্রশাসনের সাহায্যে এই টিকা দান কর্মসূচি পরিচালিত হবে বলেও জানান তিনি। সেই সাথে, স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে জনগণকে টিকা দান কর্মসূচির ব্যাপারে সচেতন করা হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে স্থানীয় স্বাস্থ্য সেবায় কর্মরত সকল সদস্য এই টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালিত করছে। এর পাশাপাশি, টিকা কেন্দ্রে টিকা নিতে আসা সকল স্বাস্থ্যকর্মী ও সেবাগ্রহীতাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ পরিচালিত করার অনুরোধ করা হয়েছে।
তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকা অনুসারেই এই কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে তিনি অবহিত করেন।

উল্লেখ্য,ইউনিসেফের বক্তব্য অনুযায়ী, টিকাদান, পুষ্টি ও অন্যান্য স্বাস্থ্য সেবার অভাবে বাংলাদেশে আগামী ছয় মাসে অতিরিক্ত ২৮০০০০ শিশুর মৃত্যু দেখতে পাবে। তাছাড়া তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায় ৪.৫৯ লক্ষ শিশু ও মায়েদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, ইপিআই একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার মূল লক্ষ্য হলো সংক্রামক রোগ থেকে শিশু, মাতৃমৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা। এ কর্মসূচির উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে ০ থেকে ১৮ মাস বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী। যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও মাইলাইটিস, হাম ও রুবেলা— এই ১০ রোগের বিরুদ্ধে নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। সরকারের এ কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। শহর এলাকায় সরকারের কার্যক্রমে স্থানীয় এনজিও সম্পৃক্ত রয়েছে। ইপিআই কর্মসূচির মাধ্যমে সারা দেশে বিনা মূল্যে এ টিকাগুলো দেওয়া হয়।

বাংলাদেশে স্বাস্থ্যসেবায় সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য পদক্ষেপ। এ কর্মসূচির ফলেই দেশে মা ও শিশুমৃত্যুর হার কমানোর পাশাপাশি পঙ্গুত্ব রোধ করা সম্ভব হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তবে সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে টিকাদান কর্মসূচির পরিধি কিছুটা কমে যায়। যার ফলে টিকাপ্রাপ্তির হারে পরিবর্তন লক্ষ্য করা যায়।

যেমন: দেশে করোনা ভাইরাসের আগে টিকাদান কর্মসূচির আওতায় বিসিজি টিকাপ্রাপ্তির হার ছিলো ১০৪ দশমিক ৫ শতাংশ। কিন্তু প্রাদুর্ভাবের কারনে এপ্রিলের দিকে তা কমে গিয়ে দাঁড়ায় প্রায় ৫২ শতাংশে এবং মে মাসের দিকে তা একটু বেড়ে আবার ৬৬ দশমিক ৯ শতাংশ হয়। বর্তমানে সারাদেশেই টিকা প্রাপ্তির হার বাড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।