মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রোগী পলায়নে চিকিৎসকের কৈফিয়ত তলব- তরুণ পেশাজীবী ফোরামের প্রতিবাদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুন ২০২০, ২:২২ · ২ মিনিটে পড়ুন
রোগী পলায়নে চিকিৎসকের কৈফিয়ত তলব- তরুণ পেশাজীবী ফোরামের প্রতিবাদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ২৪ জুন, ২০২০

রাত তখন ২:৩০ মিনিট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে পালিয়ে যায় আক্রান্ত এক রোগী। ঘটনাটি ঘটে গত ২০ জুন। আর এই ঘটনার জের ধরেই ২১শে জুন মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারাল হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত পরিচালক, ডা. মোঃ আবুল হাশেম শেখ গত ২০জুন রাতে ডিউটিরত চিকিৎসকের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না এ মর্মে লিখিত জবাবদিহি চেয়ে নোটিশ জারি করেন।

মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারাল হাসপাতালের অতিরিক্ত পরিচালকের জারি করা নোটিশ

নোটিশটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় চিকিৎসক সমাজে। নোটিশটির যৌক্তিকতা নিয়েও ওঠে প্রশ্ন। এরই ধারাবাহিকতায় তরুণ পেশাজীবী ফোরামের কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা আয়োজিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ২৪শে জুন, তরুণ পেশাজীবী ফোরাম, বাংলাদেশ এর মহাসচিব মো. রুহুল আমিন ও সভাপতি ডা. মেহেদী হাসান বিপ্লব স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশিত হয়। নোটিশটিতে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগে রোগী পালানোর দায় একজন দায়িত্বশীল মেডিকেল অফিসারের উপর চাপানোর বিষয়টি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতই মনে করেন বলে তাঁরা উল্লেখ করেন।
তাছাড়াও করোনা মহামারি চলাকালীন এহেন মানহানিকর নোটিশ প্রত্যাশিত নয় বলে তাঁরা মতামত প্রদান করেন এবং এ ব্যাপারে অতিরিক্ত পরিচালক ডা. মোঃ আবুল হাশেম শেখ এর নিকট ব্যখ্যা চাওয়া হয়।

তরুন পেশাজীবী ফোরামের প্রকাশিত নোটিশ

উল্লেখ্য, কোভিড-১৯ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের অকুতোভয় চিকিৎসকরা। ইতোমধ্যে রোগীর সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশের অর্ধশতাধিক চিকিৎসক মৃত্যু বরণ করেছেন এবং মোট আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছাড়িয়েছে ১২শতাধিক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।