বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা হাসপাতাল থেকে ২ | জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির কাছে খোলা চিঠি

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুন, ২০২০, বুধবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনটা বাংলাদেশ তথা বিশ্বজুড়ে নতুন৷ চিকিৎসক, বিজ্ঞানী, রাষ্ট্র নায়ক, সমাজচিন্তক কাউকেই আগে ভাবার সুযোগ দেয়নি৷ আমরা চিকিৎসকরা যে দুটো দেশের বই পড়ে চিকিৎসাবিজ্ঞান শিখি সেই যুক্তরাজ্য ও আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে শোচনীয় ৷

সিডরের আগেও আমরা কম বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি৷ এই মহামারী সবার মধ্যে কিছুটা জানা আর অশিকাংশই অজানা ভয় ঢুকিয়ে দিয়েছে৷ পত্র পত্রিকা, রেডিও টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগামহীন কুমন্তব্য করা ও বিপরীতে সরকারের পক্ষ থেকে দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন, প্রথমদিকে একদম গুরুত্ব না দেওয়ার কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে৷

সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের মধ্যে আতংক বিরাজ করছে৷ আমরা আমাদের ছাত্রছাত্রীদের আতঙ্ক পড়াই৷ এটা খুব খারাপ জিনিস ৷

করোনা পজিটিভ হলেই রোগী ভাবতে শুরু করে – এই বুঝি শেষ! সাইকোলজিকাল শ্বাসকষ্ট শুরু হয়ে যায়৷ রোগী হালকা গলা ব্যথা বা নাক বন্ধকেই বিশাল কিছু ধরে নিয়ে নিজে নিজেই খারাপ অবস্থাকে আমন্ত্রণ করে৷ এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে – এক্ষেত্রে যিনি রোগী, তার লাভ থেকে ক্ষতিটাই বেশি৷

তাই, আমি আমাদের জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ করবোঃ

  • সশরীরে কোভিড হাসপাতাল ভিজিট করুন, পরিচালকদের সাথে সাক্ষাতে কথা বলুন। তাদের মতামত ও পরামর্শগুলো বাস্তবতার নিরিখে প্রয়োগ করুন।
  • কোভিড রোগীদের কাছে যান, তাদের সাথে কথা বলুন।
  • কোভিড আক্রান্ত রোগীর আত্মীয়দের অভয় দিন – একটা সরস মানবিক হাসি বিনিময় করুন, যেখানে রোগী ও পার্টি দায়িত্বশীল বাংলাদেশ দেখতে পাবে৷ তারা আস্থা পাবে। মরণেও তাদের রবে তৃপ্তি৷
  • সারাদিন টেলিভিশনে ইতিবাচক খবর বেশি পরিবেশন করুন৷ সাধারণ মানুষকে মেন্টালি বুস্ট করুন, কোভিড রোগীর পরিণতি বিজ্ঞানভিত্তিকভাবে তুলে ধরুন ৷
  • অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা উপজেলা পর্যায়ে নিশ্চিত করুন ৷

মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেও হাসপাতাল ভিজিট করতে হবে ৷ দেখবেন, মানুষের মাঝে অহেতুক ভয় থাকবে না, আস্থা ফিরে আসবে৷

বরিশালে আমার এক বছরের ছোট ডা. এমদাদ উল্লাহ খানের মৃত্যু সংবাদ পেলাম, যে নিজে আদর্শিক এক মহৎ প্রাণ৷ তার বড় অন্য দুইভাই এর একজন কার্ডিওলোজিস্ট, অন্যজন ডেন্টাল সার্জন৷ অন্য আরেক ভাইও ডাক্তার – কোথা থেকে পাশ করেছে জানি না৷

বাউফল পটুয়াখালীর একটা উপজেলা, যেখানে বাংলাদেশের শিক্ষিতের হার সবচেয়ে বেশি৷ আমি হাসপাতালের বেডে এই ডেথ নিউজ দিচ্ছি৷ জানি না- আল্লাহ আমার কপালে কি রেখেছেন! যখন আব্দুল্লাহ ভাইকে কল করে ঢাকা নিয়ে আসতে বললাম ততক্ষনে সব শেষ! আল্লাহ এমদাদের সকল ভালো কাজকে কবুল করুন, তাকে জান্নাতবাসী করুন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।