বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা সিএমএইচে প্রথম বারের মত শিশু ক্যান্সার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন

২ ফেব্রুয়ারি, ২০২০
সম্প্রতি ঢাকা সেনানীবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রথমবারের মতো শিশু ক্যান্সার বিভাগের তত্ত্বাবধানে এক শিশু ক্যান্সার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২৬ নভেম্বর কর্নেল শরমিন আরা ফেরদৌসি (শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ) ও তার দলের নেতৃত্বে ঢাকা সিএমএইচের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সেন্টারে ১০ বছর বয়সী শিশু সওদা আক্তারের (নিউরোব্লুাস্টোমা স্টেজ-৪) অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সওদার পিতা ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্পোরাল বেলাল গত বছরের ৩১ জানুয়ারি তাকে সিএমএইচ ঢাকার শিশু বিভাগে নিয়ে আসেন। প্রথমে শিশুটি তিন মাসের জ্বর নিয়ে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ‘নিউরোব্লাস্টোমা স্টেজ-৪’ রোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এরপর প্রথম পর্যায়ে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ, এরপর কেমোথেরাপি এবং শেষে রোগীর নিজের অস্থিমজ্জা নিজের শরীরে (অটোলোগাস) প্রতিস্থাপন করা হয়। এর মাধ্যমে এই প্রথম দেশে নিউরোব্লাস্টোমা রোগের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

শিশু সওদার নিউরোব্লাস্টোমা রোগের শুরু থেকে শেষ পর্যন্ত সিএমএইচ ঢাকার শিশু বিশেষজ্ঞগণ যুক্ত ছিলেন এবং শুরু থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন পর্যন্ত প্রত্যেকটি পর্যায় সিএমএইচ ঢাকার সুদক্ষ বিশেষজ্ঞগণের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে যা বাংলাদেশে প্রথম।

উল্লেখ্য নিউরোব্লাস্টোমা শিশুদের একটি স্নায়ুজনিত ক্যান্সার। সারা বিশ্বে এ রোগে বছরে প্রতি মিলিয়নে ১০ জন শিশু আক্রান্ত হয়। ক্যান্সারজনিত কারণে শিশুমৃত্যুর শতকরা ১৫ ভাগ হয় নিউরোব্লাস্টোমার কারণে। এই চিকিৎসার প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে সম্পন্ন করলে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়।

আপামর জনসাধারণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কাজ শুরু হয়। সেনা সদর, এজির শাখার (কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর) আর্থিক সহযোগিতায় এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের কারিগরি সহযোগিতায় প্রাপ্তবয়স্ক রোগীদের নিজ অস্থিমজ্জা প্রতিস্থাপন (অটোলোগাস বোনম্যারো ট্রান্সপ্লান্ট) এবং ডোনারের দেওয়া অস্থিমজ্জা প্রতিস্থাপন (অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্ট) সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে প্রথম শিশু ক্যান্সার রোগীর নিজ অস্থিমজ্জা (অটোলোগাস) প্রতিস্থাপন করা হয়। পরবর্তী পর্যায়ে অন্যান্য শিশু ক্যান্সার রোগের (যেমনঃ Hodgkins Lymphoma, Ewing Sarcoma) অটোলোগাস বোনম্যারো ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে চিকিৎসা দিতে এই প্রতিষ্ঠান আশাবাদী।

অচিরেই এই প্রতিষ্ঠানে শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিশু থ্যালাসেমিয়া রোগীর সম্পূর্ণ আরোগ্যকারী চিকিৎসা অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক জনগণও ঢাকা সিএমএইচের বিএমটি সেন্টারের এই চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।