মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

কুর্মিটোলা হাসপাতালে থাকা সাত জন করোনা ভাইরাস মুক্ত

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২০, ৯:৩১ · ২ মিনিটে পড়ুন
কুর্মিটোলা হাসপাতালে থাকা সাত জন করোনা ভাইরাস মুক্ত
লেখার আকার

৩ ফেব্রুয়ারি, ২০২০
চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের হজক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায় নি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “রবিবার রাতে আমরা তাদের সবার রিপোর্ট হাতে পেয়েছি। তাদের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। রিপোর্ট নেগেটিভ এসেছে।”

তিনি আরও বলেন, “কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সাত জনকে আমরা হজ ক্যাম্পে ফিরিয়ে এনেছি। তবে হজ ক্যাম্পে থাকা একজনের শরীরে জ্বর থাকায় তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। সিএমএইচে যে নারী ছিলেন তার সঙ্গে এক বছরের সন্তান থাকায় তাকে সেখানেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে এবং এই নারীর শরীরেও করোনা ভাইরাসের কোন লক্ষ্মণ পাওয়া যায় নি। যেহেতু হজক্যাম্পে পূর্ণাঙ্গ কোয়ারেন্টাইন সেবা পাওয়া সম্ভব নয় বা সম্পূর্ণরূপে সে ব্যবস্থা সেখানে নেই তাই নবজাতকটির সেবা নিশ্চিতের জন্যই সিএমএইচে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ১৫ শিশুসহ ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ৭ জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগে থেকে প্রস্তুত রাখা ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়। বাকিদের হজ্জ ক্যাম্পের তৃতীয় তলায় ৫, ৬, ৭ ও ৮ নম্বর ডরমেটরিতে রাখা হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।