মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

খুলনায় স্যাকমোর ছুরিকাঘাতে আহত চিকিৎসক

জামিল সিদ্দিকীপ্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২০, ১:৪৬ · ২ মিনিটে পড়ুন
খুলনায় স্যাকমোর ছুরিকাঘাতে আহত চিকিৎসক
লেখার আকার

৩ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তম কুমার দেওয়ানকে ছুরিকাঘাত করেছেন সাবেক স্বাস্থ্য সহকারী মহসিন গাজী। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত চিকিৎসক উত্তমকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা (স্যাকমো) মহাসিন পূর্ব শত্রুতার জেরে চিকিৎসক উত্তমের কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।  এ খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে।  খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে আটক করে। আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে। তিনি বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্যাকমো হিসেবে কর্মরত রয়েছেন।

আটক মহাসিনের দাবি, চিকিৎসক উত্তম কেন্দ্রটিতে কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা আগত রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাতেন। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন জানান, আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই আহত চিকিৎসককে খুমেক হাসপাতালে পাঠিয়েছি। একই সঙ্গে হামলাকারী মহাসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন চিকিৎসক সুজাত আহমেদ বলেন, আহত চিকিৎসক উত্তমকে খুমেক হাসপাতালে দেখতে আসছি। বিস্তারিত এখনো পর্যন্ত জানা নেই।  খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।