মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

করোনা ভাইরাসে চীনের পর ফিলিপাইনে প্রথম মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২০, ৪:২৭ · ১ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসে চীনের পর ফিলিপাইনে প্রথম মৃত্যু
লেখার আকার

২রা ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাসে চীনের পর ফিলিপাইনে প্রথম মৃত্যুর ঘটনা ঘটার পর চীন থেকে ফিলিপাইনে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ৩১শে ডিসেম্বর, ২০১৯ এ চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণের পর তা খুব দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করে বিভিন্ন দেশে। এখন পর্যন্ত ২৫টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে।

চীনে এখন পর্যন্ত তিনশ’র বেশি মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করেছে এবং ১৪,০০০ এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত ২১শে ডিসেম্বর এক দম্পতি চীনের উহান থেকে ফিলিপাইনে আসেন, আসার সময় দুইজনেই শারীরিকভাবে সম্পূর্ন সুস্থ ছিলেন। কিন্তু আসার পর ২৫ শে ডিসেম্বর স্ত্রীর শারিরীক অসুস্থতা ও শ্বাসকষ্ট হওয়ায় তাকে মানিলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ফিলিপাইনের স্বাস্থ্য সচিব ফ্রান্সিসো ডুকে এক বিবৃতিতে বলেন,” গত কয়েকদিনে রোগীর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছিল, কিন্তু গত ২৪ ঘন্টায় হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরন করেন।”

অপরদিকে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটার পরপরেই ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে চীন থেকে ফিলিপাইনে আগমনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যাতে করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা যায়।

নিজস্ব প্রতিবেদক/রাকিবুল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।