বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ আয়োজিত আন্ত:মেডিকেল ফটোগ্রাফি প্রতিযোগিতা

২৮ ডিসেম্বর ২০১৯
চিকিৎসক বলেই যে কেবল রাতদিন বইয়ের পাতায় মুখ গুঁজে থাকতে হবে, তা কিন্তু নয়! মেডিকেল কলেজের নিত্যকার আইটেম/কার্ড/টার্ম সামলে, প্রফের হাজারো ঝামেলার মাঝেও অনেকে কিন্তু ঠিকই সুকুমার বৃত্তির চর্চা করে থাকেন নিয়মিতভাবেই।

পড়াশোনার বাঁধাধরা নিয়মের বাইরে গিয়ে অবসর সময়টুকুতে অনেকেই ছেলেবেলা থেকে চর্চিত গুণের পুনঃচর্চা করেন, আবার নিতান্ত শখের বশেই অনেকে করেন গান, নাচ, আবৃত্তি কিংবা অভিনয়। অনেকে ছবি আঁকেন, কেউবা আবার সময় সুযোগ পেলেই কাঁধে ঝোলানো ক্যামেরা কিংবা হাতের মুঠোয় থাকা মুঠোফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন একের পর এক ছবি তোলায়!

খুব ভাল ছবি তোলেন বলে পরিচিত মহলে খ্যাতিমান চিত্রগ্রাহক বা নিতান্ত শখের বশে ছবি তোলা চিত্রগ্রাহক-
পেশাদার কিংবা অপেশাদার উভয় শ্রেণীর চিকিৎসক/চিকিৎসা শিক্ষার্থী চিত্রগ্রাহকদের জন্যই বছর ঘুরে পুনরায় এসেছে দারুণ সুযোগ।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে তৃতীয়বারের মত আয়োজিত হতে চলেছে-

‘Artistic Aesthetics 3.0: National Inter-Medical Photography exhibition, 2020’

এ উপলক্ষ্যে বাংলাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের বর্তমান/প্রাক্তন শিক্ষার্থীদের নিকট থেকে নিজের তোলা ছবি আহ্বান করা হচ্ছে।
ছবি জমা দেওয়া যাবে দুই ক্যাটাগরিতেই-

• Category A: DSLR/Camera
• Category B: Mobile

সাদা কালো এবং রঙিন- উভয় মাধ্যমেই ছবি জমা দেওয়া যাবে। বিষয়বস্তু উন্মুক্ত।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি ছবি জমা দিতে পারবেন।

বিদেশের মেডিকেল/ডেন্টাল কলেজে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরাও প্রয়োজনীয় সনদপত্র জমাদান পূর্বক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ছবি জমাদান শুরুর তারিখঃ
২৩ ডিসেম্বর ২০১৯ (রাত ১২.০০টা)

জমাদানের শেষ তারিখঃ
১০ জানুয়ারি ২০২০ (রাত ১১.৫৯ পর্যন্ত)

পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানের তারিখঃ
১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২০

অংশগ্রহণের নিয়মাবলীঃ

• রিজোলিউশনঃ
ছবি অবশ্যই JPEG/JPG ফরম্যাটে হতে হবে। ডিএসএলআর/ক্যামেরা ক্যাটাগরির ক্ষেত্রে দৈর্ঘ্য হতে হবে কমপক্ষে ৩০০০ পিক্সেল, রিজোলিউশন সর্বনিম্ন ৩০০ DPI।
মোবাইল ক্যাটাগরির ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ২৪০০ পিক্সেল।

• নিম্নে বর্ণিত ই-মেইলের মাধ্যমে, সকল প্রতিযোগীকে অবশ্যই ছবি পাঠানোর সময় একই সাথে নিম্নোক্ত তথ্যগুলোও লিখে দিতে হবেঃ
– প্রতিযোগীর নাম
– শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ মেডিকেল/ডেন্টাল কলেজের নাম
– সেশন
– দেশের নাম
– পূর্ণ ঠিকানা
– যোগাযোগের জন্য নাম্বার
– ই-মেইল ঠিকানা
– জমাদানকৃত ছবির সংখ্যা

ই-মেইল:

[email protected]

• ইমেইল প্রেরণের পর অংশগ্রহণকারীকে অবশ্যই নিম্নোক্ত ইভেন্ট পেইজে নিজের ইমেইল এড্রেস ও জমা দেওয়া ছবির সংখ্যা উল্লেখ করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ইভেন্ট এড্রেসঃ Artistic Aesthetics 3.0

• প্রাথমিকভাবে বাছাইয়ের পর নির্বাচিত প্রতিযোগীকে পরবর্তীতে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

পুরস্কারঃ

• ক্যাটাগরি এঃ বিজয়ী, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে উপযুক্ত প্রাইজ মানি, ক্রেস্ট এবং সার্টিফিকেট।
• ক্যাটাগরি বিঃ বিজয়ী, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে উপযুক্ত প্রাইজ মানি, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

• এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকছে সার্টিফিকেট এবং ফটো ফ্রেম।

সুতরাং আর আর দেরি কেন?
পাঠিয়ে দিন নিজের তোলা চমৎকার সব ছবি, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার, বিকশিত হোক প্রতিভা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।