মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

চিকিৎসক এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের রিফ্রেশমেন্ট ও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ট্যুর

Platformপ্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:১২ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসক এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের রিফ্রেশমেন্ট ও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ট্যুর
লেখার আকার

২৬ ডিসেম্বর ২০১৯

গতকাল ২৫ ডিসেম্বর ২০১৯ রোজ বুধবার গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সারাহ রিসোর্ট এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত সিএমই (কন্টিনিউইং মেডিকেল এডুকেশন), বার্ষিক সভা এবং দিনভর রিফ্রেশমেন্ট ও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ট্যুর।

উক্ত আয়োজনে শতাধিক চিকিৎসক এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভোর সাড়ে ছয়টা নাগাদ ঢাকার তিনটি ভেন্যু থেকে একযোগে সবাই রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে। রিসোর্টে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই শুরু হয় মেডিকেল ইথিক্স ও বাংলাদেশে রেফারেল সিস্টেম বিষয়ক সিএমই।

সিএমই এর সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ খলিলুর রহমান। মেডিকেল ইথিক্স ও বাংলাদেশের সমসাময়িক সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন। এরপর বাংলাদেশে চিকিৎসা খাতে রেফারেল সিস্টেম নিয়ে একটি বাস্তবমুখী বক্তব্য রাখেন প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ডা. মোঃ মোহিবুর হোসেন নীরব। তাদের প্রাণবন্ত আলোচনায় উঠে আসে চিকিৎসা খাতের নানা অসঙ্গতি এবং একইসাথে এই অসঙ্গতি থেকে বেরিয়ে আসার প্রত্যাশা।

দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্ল্যাটফর্মের বার্ষিক সভা এবং সবশেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সারাহ রিসোর্টের মনোরম পরিবেশে কিছু সময় উপভোগ করে বিকেল সাড়ে পাঁচটায় আবারো সবাই একযোগে রওনা দেন ফিরে যাবার উদ্দেশ্যে।

এই রিফ্রেশমেন্ট ও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ট্যুরে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সঞ্চার করে। নতুন করে তারা গ্রহণ করেন দেশের চিকিৎসা খাতে নিজেদের সর্বোচ্চ প্রদানের অঙ্গীকার।

প্রতিবেদন/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।