মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

গাজীপুর জোনে প্ল্যাটফর্ম থেকে “ডেঙ্গু  সচেতনতার  প্রথম ক্যাম্পেইন “

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ২:০৯ · ২ মিনিটে পড়ুন
গাজীপুর জোনে প্ল্যাটফর্ম থেকে “ডেঙ্গু  সচেতনতার  প্রথম ক্যাম্পেইন “
লেখার আকার

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গু একটি মারাত্মক ভয়াবহ রোগ যা ইতিমধ্যেই মহামারী আকার ধারণ করেছে সেই ডেঙ্গু রোগের প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে TMMC ইউনিটের ৮ জনের দুইটি টিম গাজীপুরের কালিয়াকৈর অঞ্চলের চারটি বিদ্যালয়ে ডেঙ্গু রোগ বিষয়ক জনসচেতনতা মূলক অনুষ্ঠানে পরিচালনা করে।

বিদ্যালয় গুলি হলো :
১.চাপাইর  বি.বি উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর।
২. গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর।
৩.কালিয়াকৈর গার্লস স্কুল।
৪.৫১নং টান সুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ডেঙ্গু রোগ সম্পর্কে, এডিস মশার বংশ বিস্তার রোধে, এবং এর প্রতিরোধ ও প্রতিকার  নিয়ে জনসাধারণের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

আয়োজক ও সার্বিক সহযোগিতা কারী সংগঠন, “প্লাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” সম্পর্কে শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।

উক্ত বিদ্যালয়ে সচেতনতামূলক প্রোগ্রাম শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(পুরষ্কারের ব্যাবস্থা ছিলো)

পুরো ব্যাপারগুলোতে প্ল্যাটফর্মের সবার সাহায্য  ছিল।
অনেক মেডিকেল  কলেজে ছুটি হওয়া সত্যেও গাজীপুর জেনের পুরো ইউনিট সাহায্য  করেছে।

এই অনুষ্ঠানে  বিশেষ দায়িত্ব পালন করেছেন তন্ম্য কর্মকার তনু, মোঃ আশরাফুল হক বাবন এবং ওমর ফারুক।

অনুষ্ঠান চলাকালীন সময়ে প্ল্যাটফর্ম টিমকে  কোনো ধরনের বাধার সম্মুখীন হতে  হয়নি।
প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা খুব ই আন্তরিক ছিলেন এবং সব ধরনের ব্যাবস্থা তারা আগেই করে রেখেছিলো।

TMMC Unit  এর হয়ে যারা কাজ করেছে তাদের নাম :

Masud Rana
Mahmudul Hasan Shovon
Yasmin Farida
Tanjina Mim
Md Abdullah
Safayat Sajib
Ashik Ahmed Sagor

মূল লেখক –
মাহমুদুল হাসান শোভন।
তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ
২০১৭-২০১৮

platform feature writer

Sumaiya Nargis

STAMC

Session- 2016/17

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।