বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় মেডিসিন ক্লাবের উদ্যোগে পিপিই বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ৪ মে, ২০২০

দেশে চলমান করোনা মহামারীর এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নিজেদের জীবনবাজি রেখে কাজ করে যাওয়া দেশের প্রথম শ্রেণীর যোদ্ধা, চিকিৎসকদের সহযোগিতা করার প্রয়াসে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় ‘মেডিসিন ক্লাব’ এর পক্ষ থেকে দেশের প্রায় ২৮টি জেলায় ডাক্তারদের জন্য ৭০০ পিস মানসম্মত পিপিই সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

লকডাউন পরিস্থিতিতেও দেশের বিভিন্ন প্রান্তের করোনাযোদ্ধা ডাক্তারদের কাছে সময়মত পিপিইগুলো পৌঁছানোর ব্যবস্থা করার জন্য মেডিসিন ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানান কোরিয়া প্রবাসী বাংলাদেশীরা।

 

মেডিসিন ক্লাবের উদ্যোগে এই পিপিইগুলো যেসব জায়গায় সরবরাহ করা হয়েছে:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
  • রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
  • শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
  • কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
  • ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
  • শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ
  • শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর
  • এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর
  • কক্সবাজার সদর হাসপাতাল
  • জননেতা নুরুল হক হাসপাতাল, নোয়াখালী
  • সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা
  • ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা
  • গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
  • ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
  • ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
  • উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
  • ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, নারায়ণগঞ্জ
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
  • পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
  • কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ
  • আজগর আলী হাসপাতাল
  • মুন্সিগঞ্জ সদর হাসপাতাল
  • রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী
  • রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
  • ঠাকুরগাঁও সদর হাসপাতাল
  • বাগেরহাট সদর হাসপাতাল
  • আঞ্জুমান মুফিদুল ইসলাম

 

আসগর আলী হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের মাননীয় উপদেষ্টা ডা. উম্মে হুমায়রা কানেতা এ প্রসঙ্গে বলেন,

“ধন্যবাদ শব্দটা মাঝে মাঝে খুবই ক্ষুদ্র হয়ে যায়। মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ; কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় যে পিপিই’র ব্যবস্থা করেছে, তারই অংশ হিসেবে আমার কর্মস্থল আজগর আলী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তায় পিপিই পাঠানো হয়। আমরা যাঁরা প্রতিনিয়ত সাস্পেক্টেড পেশেন্ট দেখছি, না জেনে হয়তো এক্সপোজডও হচ্ছি- তাঁদের জন্য আপনাদের এই উপহার অনেক বড় এক উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের ধন্যবাদ এই চিকিৎসকবৃন্দের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় উপদেষ্টা ডা. আরিফুর রহমান সজল ভাইকে মেডিসিন ক্লাবকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ইন শা আল্লাহ মেডিসিন ক্লাব- মানবতার সেবায় এভাবেই কাজ করে যাবে।”

প্রসঙ্গত, বৈশ্বিক করোনা মহামারির এই দুঃসময়েও প্রবাসী বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে, সম্মিলিতভাবে প্রথম থেকেই দেশের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশীগণ ‘কোরিয়া প্রবাসী বাংলাদেশী’ ব্যানারে সম্মিলিত ভাবে তহবিল সংগ্রহ শুরু করেন এবং দুই ধাপে বাংলাদেশে সাহায্য পাঠানোর পরিকল্পনা করেন।

গত এপ্রিল মাসের ১৫ তারিখ বিকালে প্রথম ধাপের সাহায্য হিসেবে বাংলাদেশের প্রথম সারির স্বাস্থ্যসেবকদের জন্য ৭০০ পিস পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) ‘কোরিয়া প্রবাসী বাংলাদেশী’ দের পক্ষ থেকে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত কোরিয়া প্রবাসীদের মধ্যে কয়েকজন স্বল্প পরিসরে একটা অনুষ্ঠানের মাধ্যমে ‘মেডিসিন ক্লাব’ এর কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে ‘কোরিয়া প্রবাসী বাংলাদেশী’ দের পক্ষে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও রিদওয়ান মশরুর এবং ‘মেডিসিন ক্লাব’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের মাননীয় উপদেষ্টা ডা. আরিফুর রহমান সজল, ডা. খন্দকার হোসেন রাহাত ও ডা. অনিমেশ বিশ্বাস এবং মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের বর্তমান কমিটির সদস্যবৃন্দ।

‘আর্তের সেবায় আমরা একটি পরিবার’ এই স্লোগানকে ধারণ করে দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে মেডিসিন ক্লাব। দেশের এই ক্রান্তিলগ্নে ডাক্তারদের সুরক্ষার্থে নেয়া মেডিসিন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এবং একইসাথে ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্যে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের প্রতিও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পিপিইপ্রাপ্ত চিকিৎসকযোদ্ধারা।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।