রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পিপিই জনিত ত্বকের ক্ষতি এবং প্রতিকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ মে ২০২০, মঙ্গলবার
করোনা ভাইরাস মোকাবেলায় নিজেদেরকে সুরক্ষিত রাখার প্রধান ঢাল পিপিই। পিপিই ব্যবহারের সাথে ত্বকের ক্ষতি জনিত সমস্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তবে সাধারণ কিছু পন্থা অবলম্বন করতে পারলে ত্বকের ক্ষতি জনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

কেন পিপিই ব্যবহার করার কারণে ত্বকের ক্ষতি হয়?

বর্তমানে ডাক্তারদের পিপিই ব্যবহার অতীতকালের চেয়ে বেশি। বাজারে প্রচলিত পিপিই এককালীন ব্যবহার করার জন্য তৈরি করা এবং মাস্ক ৪ ঘন্টার বেশি ব্যবহার না করাই ভাল। এই মুহূর্তে বিশ্ব বাজারে মানসম্মত পিপিই সংকটের কারণে আমরা একই পিপিই দীর্ঘক্ষণ ব্যবহার করছি। শরীরের ঘাম, গরম, বারবার ত্বকের সাথে পিপিই ঘষা লাগার ফলে আমাদের ত্বকের ক্ষতি হচ্ছে যা intertriginus dermatitis (এক ধরনের ত্বকের প্রদাহ) এর মূল কারণ।

হাতে দীর্ঘক্ষণ গ্লাভস পড়া, বার বার হ্যান্ড স্যানিটাইজার এবং ক্ষারযুক্ত সাবান ব্যবহার এর ফলে হাতের চামড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্লাভস হাতের আদ্রতা প্রতিবন্ধক যার ফলে contact dermatitis, maceration and erotion of the epidermis হচ্ছে।

২০০৬ সালে সিঙ্গাপুর এর একটি হাসপাতালে পিপিই ব্যবহার এর সাথে ত্বকের ক্ষতি জনিত সমস্যার উপর জরিপ পরিচালনা করা হয়। জরিপ অনুযায়ী ৩০৭ জন সদস্যদের মধ্য খুব মারাত্মক ত্বকের ক্ষতি লক্ষ করা হয়েছিল। তাদের মধ্যে N95 ব্যবহারকারী ৬০% এর মধ্যে acne, ৩৬% এর মধ্যে rash এবং ৫১% মধ্যে itch and dermatitis সমস্যা লক্ষ করা হয়। এধরনের ত্বকের সমস্যা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়।

শুরুতে আমরা জানতাম SARS-CoV-2 ড্রপলেট এর মাধ্যমে ছড়ায়। কিছুদিন পর এটি বাতাসের মাধ্যমে ছড়ানোর নিয়ে প্রশ্ন উঠতে থাকে ফলে সার্জিক্যাল মাস্ক এর পরিবর্তে N95 মাস্কের ব্যবহার বৃদ্ধি পায়। N95 মাস্ক এর ডিজাইন এমন ভাবে করা হয় যেটা স্কিনের সাথে সরাসরি স্পর্শ করে থাকে।দীর্ঘ সময়ের প্রেশার এবং আদ্রতার কারণে কারণে মাস্ক এর আউটলাইন এর সরাসরি স্পর্শে থাকা জায়গা লাল হয়ে যায় । তাছাড়া নাক, গাল কানের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় যা পরবর্তীতে আলসার এর কারণ হয়ে দাড়ায়।

এ অবস্থায় কিভাবে ত্বকের পরিচর্যা করা যায়?

পিপিই জনিত ত্বকের ক্ষতি চিকিৎসা জন্য ৩ স্তরের একটি মডেল তৈরি করা হয়েছে।
প্রথম স্তর : সাধারণ এবং ক্ষতহীন ত্বক। (general skin)
দ্বিতীয় স্তর : ক্ষত তৈরি হয় নি কিন্তু চামড়া লালচে হয়েছে যা টিস্যু ক্ষতির সম্ভাবনা নির্দেশ করে। (Non-blanching erythema)
তৃতীয় স্তর (সর্বোচ্চ স্তর) :
যেকোন ধরন এবং ডিগ্রির চামড়ার ক্ষত।

চামড়া লাল হয়ে গেলে সাধারণত ২০-৩০ মিনিট পর তা সেরে উঠে আর যদি লালচে ভাব না যায় তাহলে একে দ্বিতীয় স্তরের ক্ষত হিসেবে ধরে নিতে হবে। কোন অবস্থাতেই চামড়া কে ঘষা যাবে না এতে টিস্যুর ক্ষতি হবে। প্রত্যেক স্তরের জন্য আলাদাভাবে ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।

প্রথম স্তরের ব্যবস্থাপনা :

পিপিই খোলার পর মুখমন্ডল, হাত ভালভাবে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে নিত্যদিনের ব্যবহার করা moisturizing cream ব্যবহার করতে হবে। ক্রীমে থাকা acrylate polymers কিংবা dimethicone ত্বকের আদ্রর্তা ধরে রাখতে সাহায্যে করে। এক্ষেত্রে কোণ ধরনের ointment ব্যবহার করা যাবে না।

পিপিই পড়ার ১-২ ঘন্টা আগে ক্রিম দিতে হবে এতে ত্বক ক্রীমকে ভালভাবে শোষণ করে নিবে। ক্রীম শুকানোর পরই পিপিই পড়তে হবে।
Oil based cosmetic যেমন ফাউন্ডেশন কিংবা ভ্যাসলিন ব্যবহার করা যাবে না।

গগজ পড়ার ৫ মিনিট পূর্বে alcohol-free skin barrier wipe ব্যবহার করতে হবে। চোখ এবং মুখ বাদ দিয়ে মুখমন্ডলের নাকি অংশে লাগাতে হবে (T- zone)। পরিপূর্ণ ভাবে শুকানোর পর পিপিই পড়তে হবে।

নিজের সাধারণ ত্বকের যত্নে যথাসম্ভব নিজেকে হাইড্রেটেড রাখতে হবে।

দ্বিতীয় স্তরের ব্যবস্থাপনা :

Non-blanching erythema ক্ষেত্রেও প্রথম স্তরের ব্যবস্থাপনা প্রযোজ্য তবে পিপিই পরিধান করার আগে skin barrier wipe ব্যবহার করতে হবে।অতিরিক্ত কিছু ব্যবহার করার আগে অবশ্যই পরামর্শ করে নিতে হবে। skin barrier wipe কুশনের মত কাজ করে যাতে সরাসরি চামড়ার কোন ক্ষতি না হয় তবে প্রেশার কমানোর ক্ষেত্রে এটি কাজ করবে না। সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যেতে পারে কুশন হিসেবে। এছাড়াও thin adhesive foam, silicone adhesive sheet (perforated or non perforated), thin hydrocolloid sheet ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের পূর্বে কেটে উপযুক্ত আকার দিয়ে নিতে হবে। N95 মাস্ক এর নিচে কোন কিছু ব্যবহার করলে তা মাস্ক এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে তাই ব্যবহারের পূর্বে উপযোগিতা এবং সতর্কতা সম্পর্কে জেনে নিতে হবে।

তৃতীয় স্তরের ব্যবস্থাপনা (সর্বোচ্চ) :

এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় স্তরের মত সাধারণ প্রতিরোধমূলক নির্দেশনা মেনে চলতে হবে। যদি open wound হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষত শুকানোর জন্য সময় নেয়া উচিত। কোন ধরনের গ্লু ব্যবহার না করাই উত্তম। open wound পাওয়া গেলে কর্তৃপক্ষে জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ক্ষত শুকানোর আগে বার বার পিপিই পড়ে কাজ করলে ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগবে।

অর্থাৎ, সংক্ষেপে ত্বকের যত্ন‌ের ধাপ সমূহ :

১. বাসায় (পিপিই পড়ার ১-২ ঘন্টা আগে কাজে যোগদান করার পূর্বে)

– হাত মুখ ভালভাবে পরিস্কার করতে হবে এবং শুকাতে হবে।
– হাতে মুখে moisturizing crem লাগেতে হবে এবং ভালভাবে শুকাতে হবে।

২ কর্মক্ষেত্রে পিপিই প্রধানের পূর্বে :

– শুকনো ত্বকে skin barrier wipe দিতে হবে : কপাল, নাক, কান, গাল (যদি দরকার হয়)

– ৯০ সেকেন্ড সময় দিতে হবে শুকানোর জন্য যাতে আঠালো ভাব না থাকে।

৩. পিপিই পরিধান সম্পন্ন।

যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরণের ত্বকের সমস্যাতে ভুগছেন তাদের জন্য পিপিই ব্যবহার এর ফলে আরও সমস্যা তৈরি হচ্ছে। দীর্ঘক্ষণ গ্লাভস পড়া, বারবার হাতে সাবান ব্যবহার করার ফলে ত্বকের আদ্রতা কমে যাচ্ছে। এতে eczema এবং psoriasis এর সমস্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এ মুহূর্তে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে নিজের যত্ন নিতে হবে এবং প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তথ্যসূত্রঃ Medscape

নিজস্ব প্রতিবেদক / বেনজির জাহাঙ্গীর নুয়েল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।