মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রমজানে অসহায় মানুষের সহযোগিতায় বিএমএ ব্রাহ্মণবাড়িয়া শাখা

Platformপ্রকাশ: ৪ মে ২০২০, ৭:০৪ · ১ মিনিটে পড়ুন
রমজানে অসহায় মানুষের সহযোগিতায় বিএমএ ব্রাহ্মণবাড়িয়া শাখা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ মে ২০২০, সোমবার
অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা। গত ৩ মে রমজান উপলক্ষে ৬৫০ টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রীগুলো দেওয়া হয়।

জেলাটির প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, জেলার বক্ষব্যাধি হাসপাতাল ও ক্লিনিকে ২০টি খাদ্যসামগ্রীর ব্যাগ প্রেরণ করে বিএমএ, ব্রাহ্মণবাড়িয়া শাখা। প্রতিটি ব্যাগে বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় খাদ্যসামগ্রী; চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, খেজুরসহ একটি করে জীবাণুনাশক সাবান ছিল।

রোববার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ কার্যালয় থেকে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোঃ আবু সাঈদ, জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. শাহ আলম, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন, জেলা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডা. ফখরুল আলম আশেক, ডা. রানা নূরুস সামস, বিএমএ, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ডা. খোকন দেবনাথ, ডা. ফায়েজুর রহমান ফায়েজ, ডা. তৌহিদ আহমেদ চৌধুরী, ডা. আজহারুর রহমান তুহিন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মাহফিদা আক্তার।

তথ্যসূত্রঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (ব্রাহ্মণবাড়িয়া শাখা)

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।