বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তাঃ করোনাকালে রোগ প্রতিরোধ ব্যবস্থা উজ্জীবিতকরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৪ মে, ২০২০, সোমবার

করোনা কালে একটি কাজ করা আমরা ভুলে যাই, তা হলো এই নষ্ট চরিত্রের ভাইরাসকে দমাতে চাই শক্তিশালী দেহরক্ষী। আমাদের ভেতরের শক্তি বেজায় লড়াই করে, তা না হলে আমরা সবাই এতদিনে অক্কা পেতাম। এই ভেতরের শক্তিকে আরও সবল করা চাই। অন্তত আমাদের কিছু বদভ্যাসে যাতে দুর্বল না হয় তাও দেখা প্রয়োজন।

এমন কিছু বদভ্যাস, তাদের ক্ষতিকারক প্রভাব ও করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ।

১। ঘুম কমঃ যথেষ্ট ঘুম না হলে ভাইরাস আক্রমন করতে পারে। তাছাড়া সংক্রমণ হলে তা থেকে সেরে উঠতে লাগবে সময়। কারন ঘুম কম হলে দেহের প্রতিরোধ সেনারা ঠিক মত উৎপন্ন হতে পারেনা। ঘুমের সময় শরীর উৎপন্ন করে কিছু প্রোটিন, যা ইমিউন সিস্টেমকে সাহায্য করে, যেমন “সাইটোকিনস”।

২। দুশ্চিন্তাঃ উদ্বেগ উৎকণ্ঠা এসব জীবাণুর সামনে দুর্বল লড়াকু। দুশ্চিন্তা গভীর হলে মাত্র ৩০ মিনিটে ইমিউন প্রতিক্রিয়া দুর্বল হয়ে যায়। অবিরাম স্ট্রেস আরও বড় সমস্যা। তাই দুশ্চিন্তা নিজে তাড়াতে না পারলে মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিন।

৩। কম মাত্রায় ভিটামিন ডিঃ
আমাদের এই ভিটামিন দরকার মজবুত হাড় আর সুস্থ রক্ত-কনিকার জন্য। তবে ইমিউন সিস্টেম সবল করতেও এর দরকার। পাওয়া যাবে ডিম, তৈলাক্ত মাছ আর ফরটি ফাইড খাবারে। মুল্যবান উৎস হল সূর্যালোক। মুখ হাত আর বাহুতে ২-১৫ মিনিট, সপ্তাহে দুই তিন বার লাগালে যথেষ্ট। নিখরচা!

৪। কিছু ওষুধঃ
এলার্জির কিছু ওষুধ, আর্থরাইটিস, লুপাস, আই বি এস, অর্গান ট্রান্সপ্ল্যানট এসবের ওষুধ ও কেমোথেরাপির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন।

৫। খুব কম ফল সবজি গ্রহণ করলেঃ
এসব খাবার শ্বেত কণিকা উৎপাদনে সহায়ক। তাজা সবজি, বীজ বাদাম থেকে আসে জিঙ্ক, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই। উদ্ভিজ্জ খাবার আশে ভর্তি, যা মেদ কমাতে সহায়ক। ফল, শাক-সবজি খেলে সবল হয় দেহ প্রতি রোধ।

৬। ধূমপান আর মাদক যেমন মারিহুয়ানাঃ
ফুসফুসে প্রদাহ আর পরে শ্বাসকষ্টজনিত সমস্যা করে। গলা দিয়ে শ্লেষ্মা আর কফ কাশি ফুসফুস সংক্রমণের লক্ষণ।

৭। হাই ফ্যাট ডায়েটঃ
তৈল জীবাণু রোধী কোষ শ্বেত কণিকার কার্যকারিতা রোধ করে। অবিরাম হাই ফ্যাট ডায়েট খেলে অন্ত্রের হিতকর জীবাণু, যা ইমিউন প্রতিক্রিয়া করে এদের ভারসাম্য গোলমাল হয়ে যায়। তবে লো ফ্যাট দুধ দধি চিনি খেলে এ সমস্যা হয় না। লিন প্রোটিন যেমন মাছ, চিকেনও বেশ উপকারী। স্থুল হলে ফ্লু করোনা সব জোরে শোরে ধরে।

৮। বাইরে খুব কম যাওয়াঃ
দেখা হয় নাই চক্ষু মেলিয়া এরকম হলে মুসকিল। রোদের আলোতে সামান্য অবগাহন হল না, আর লড়াকুটি কোষ সবল হল না। বাগানে আরা পার্কে কত গাছ, এরা তৈরি করে ফাইটনসাইডস আর নানা বস্তু যারা শ্বাসের সঙ্গে ঢুকে সবল করে ইমিউন সিস্টেমকে।

৯। ধূমপানঃ
সিগারেটের নিকোটিন তামাক চিবানো, ভাপিং এসব দুর্বল করে ইমিউন সিস্টেমকে।

১০ । এলকোহলঃ
অতিরিক্ত মদ্য পান দুর্বল করে দেহ প্রতিরোধ।

১১। তীব্র শোক অথবা মর্ম পীড়াঃ
অতীব দুঃখ অবিরাম চললে ইমিউন সিস্টেম দমে যায়।

১২। ব্যায়াম না করলেঃ
স্বাস্থ্য দমে যায়। জীবাণু রোধ শক্তি কমে যায় ।

১৩। মধুর মিলনঃ
এমন অন্তরঙ্গতা ইমিউন সিস্টেমকে করে উজ্জীবিত। বাড়ায় রক্তে জীবাণু রোধী ইমিউনোগ্লোবিন এ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।