মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

করোনাভাইরাস ইনফেকশন, এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে চিকিৎসকদের জন্য প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার আজ

Sarif Sahriarপ্রকাশ: ২৯ জুন ২০২০, ৬:৩৮ · ২ মিনিটে পড়ুন
করোনাভাইরাস ইনফেকশন, এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে চিকিৎসকদের জন্য প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার আজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ জুন ২০২০, সোমবার

আজ ২৯ জুন ২০২০, সোমবার প্ল্যাটফর্ম কর্তৃক কোভিড-১৯ সম্পর্কিত একটি ওয়েবিনার সিরিজ আয়োজিত হতে যাচ্ছে। এতে দেশবরেণ্য বিশেষজ্ঞরা কোভিড-১৯ এবং এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে  তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং মেডিক্যাল স্টুডেন্টদের এই সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা।

এতে মডারেটর হিসেবে থাকছেন তাসবিরুল ইসলাম, এমডি, এমআরসিপি (ইউ কে), এফআরসিপি, এফসিসিপি, ক্লিনিকাল এসোসিয়েট প্রফেসর- ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, মেডিকেল ডিরেক্টর-  ডিভিশন অব পালমোনারি এ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি আরনেট হসপিটাল, ইন্ডিয়ানা, ইউএসএ।

যেসব প্যানেলিস্ট আলোচনা করবেন, তাঁরা হলেন:

১) প্রফেসর ডা. মুহাম্মাদ আকরাম হোসেন, এমবিবিএস, এমফিল, এফআরসিপি (এডিন.), সাবেক-প্রধান, ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

২) ডা. শাকিল ফরিদ, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন উইথ স্পেশাল ইন্টারেস্ট ইন এয়োর্টিক সার্জারী, অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালস, এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট, ইউ.কে.।

৩) প্রফেসর ডা. জাহিদুল হাসান, এমবিবিএস, এমফিল, এমপিএইচ, সিনিয়র কনসালটেন্ট, মাইক্রোবায়োলজি, প্যাথলজি এ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, স্কয়ার হসপিটাল।

৪) ডা. জাহেদ ইকরাম, কনসালটেন্ট ইন জেরিয়াট্রিক মেডিসিন, ওয়েস্টার্ন সাসেক্স হসপিটালস, এনএইচএস ট্রাস্ট, ইউ.কে.।

৫) ডা. মুহাম্মাদ শামস্ তাবরিজ, এমডি, কনসালটেন্ট, ইনফেকশাস ডিজিস আ্যডভোকেট মেডিকেল সেন্টার, ইলিনয়, ক্লিনিক্যাল এসোসিয়েট প্রফেসর অব মেডিসিন, ইউআইসি।

ওয়েবিনারটি রাত ১০ টায় সরাসরি সম্প্রচারিত হবে প্ল্যাটফর্ম পেজ, অফিসিয়াল গ্রুপ ও প্ল্যাটফর্মের অন্যন্য গ্রুপে। অনুসন্ধানী চিকিৎসক এবং মেডিক্যাল স্টুডেন্টদের অনুরোধ জানানো যাচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।

নিজস্ব প্রতিবেদক /সায়েদা নাফিসা ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।