মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ মোকাবেলায় কাজ করছে মেডিকেল শিক্ষার্থীরা

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুন, ২০২০, শুক্রবার

কোভিড-১৯ মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে সাধারণ জনগণের কাছে তথ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষ্যে এক ঝাঁক মেডিকেল শিক্ষার্থী মিলে গঠন করেছে Covid Volunteers Bangladesh নামের সংগঠন। এই উদ্যোগটি গত ৮ই জুন Act COVID-19: National Call by ICT division এর ন্যাশনাল হ্যাকাথনের গ্রান্ড ফিনালিতে ১৮৭৬ টি উদ্ভাবনী প্রজেক্টের মাঝে প্রথম ৩৬ তম এর মাঝে জায়গা করে নিয়েছে। দেশের সবচেয়ে বড় অনলাইন হ্যাকাথনে মেডিকেল শিক্ষার্থীদের নেয়া এই উদ্যোগটি সম্মানজনক স্বীকৃতি পায়।

Covid Volunteers Bangladesh সংগঠনে সারাদেশের ৯৮টি মেডিকেল কলেজের ১২০০ এর অধিক ছাত্রছাত্রী সম্মিলিতভাবে WHO, CDC, DGHS এর দেয়া গাইডলাইন গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনটিতে অনলাইন কোর্সের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীদেরকে তৈরী করা হচ্ছে কোভিড যোদ্ধা হিসাবে, যারা হটলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌছে দিবে স্বাস্থ্যসেবা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ মানুষের মাঝে সতর্কতা খুবই জরুরি, তাই মহামারী সম্পর্কিত মৌলিক ধারণা (আইসোলেশন, কোয়ারেন্টাইন), আইপিসি খসড়া (হাত ধোয়া, শ্বসন সম্পর্কিত স্বাস্থ্যবিধি, হ্যান্ড স্যানিটাইজারের যথাযথ ব্যবহার), মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সরকারিভাবে কোথায় কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে- এসকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সংগঠনটির উদ্যোক্তারা জানান, এপ্রিলের শুরু থেকে এই সংগঠনটি ৭০০ এরও বেশি মানুষকে মহামারীটির ব্যাপারে যথাযথভাবে অবহিত করে তাদেরকে রোগটির ভয়াবহতা সম্পর্কে সচেতন করেছে এবং নিকটবর্তী মেডিকেল সেন্টার সম্পর্কে তথ্য দিয়েছে। এছাড়াও ভলান্টিয়ারদের মাধ্যমে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট মূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে৷ সংগঠনটি কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর নিকটস্থ বাসাবাড়িগুলোর শূন্য আবাসন স্থানগুলোর তালিকা করেছে এবং তাতে নির্দিষ্ট টাকায় চিকিৎসকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ সকল সম্মুখযোদ্ধাদের গণপরিবহনের সংকট মোকাবেলায়, সম্মুখযোদ্ধাদের সহজে ও নিরাপদে কর্মস্থলে আসা-যাওয়া নিশ্চিত করতে কাজ করছে সংগঠনটির সহায়তায় বাইক রাইডিং কমিউনিটি । গত ৫ জুন Covid Volunteers Bangladesh এর উদ্যোগে আয়োজন করা হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম দেশব্যাপী ভার্চুয়াল মেডিকেল ক্যাম্প। বতর্মানে করোনা মহামারীর এই পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তাই এই সংকটে হাসপাতাল ও ডাক্তারদের উপর থেকে চাপ কমানোর লক্ষে সরকারী ও বেসরকারী মেডিকেল শিক্ষার্থীদের ব্যাক আপ ফোর্স হিসেবে ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় সাধারণ রোগীদের সেবা পৌঁছে দেওয়াই ছিল এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য।

মেডিকেল শিক্ষার্থী ভলান্টিয়ারের সাহায্যে প্রস্তুত করা ভার্চুয়াল চেম্বারে রোগীরা যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে

Covid Volunteers Bangladesh এর প্রতিষ্ঠাতা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র তৌফিকুল ইসলাম পিকন বলেন, ” স্বাস্থ্য ব্যবস্থার নানা সংকটের মাঝে দেশের মেডিকেল শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে, তারাই হবে চিকিৎসকদের ব্যাক আপ ফোর্স। মেডিকেল শিক্ষার্থীদের এই বিশাল দক্ষ কমিউনিটিকে সাথে নিয়ে আমরা টেলিহেলথ সেবা সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌছে দিচ্ছি বিশেষজ্ঞ ডাক্তারের চিকিতসাসেবা। এমনকি হাসপাতালে কর্মরত ডাক্তারদের খাবার, আইসোলেশন এবং যাতায়াত সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি আমরা। আমরা বিশ্বাস করি, মেডিকেল শিক্ষার্থীরা এই দূর্যোগে হাল ধরলে, আমাদের স্বাস্থ্যখাত কোভিড মোকাবেলায় নতুন গতি পাবে। ”

দেশের এই ক্রান্তিকালে ভবিষ্যত চিকিৎসক হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের নেয়া এই উদ্যোগ দেশের মানুষের মাঝে আশার আলো দেখাচ্ছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।