মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

এণ্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’১৭ : মুন্নু মেডিকেল কলেজ’র আয়োজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ৬:৩৩ · ৩ মিনিটে পড়ুন
এণ্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’১৭ : মুন্নু  মেডিকেল কলেজ’র আয়োজন
লেখার আকার

23846381_1513548108728246_301325224_n

সারা বিশ্বজুড়ে Antibiotic resistance একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।এণ্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর উদ্ভব শুধুমাত্র ব্যক্তির জন্যে প্রানঘাতি হওয়ার পাশাপাশি সমাজের সবার জন্যেই ঝুঁকির সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization) এণ্টিবায়োটিকের যথাযথ নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিশ্বব্যাপি জনসচেতনতা বৃদ্ধি এবং এণ্টিবায়োটিক সংক্রান্ত নীতি ও নির্দেশিকা প্রণয়নসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে Antibiotic Resistance এর বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি জাতীয় পর্যায়েও ব্যবস্থা গ্রহন করা অত্যাবশক হয়ে পড়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা সিডিসি ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় কৌশলপত্র ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

 

এন্টিবায়োটিক-যা দশকের পর দশক মানুষের অন্যতম জীবন রক্ষাকারী হাতিয়ার হিসেবে কাজ করে আসছে;সেই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কারণে আমাদের এক অভিনব পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।প্রশ্ন উঠছে অদূর ভবিষ্যতে আমরা পরবর্তী প্রজন্মকে কী করে রক্ষা করব,কী করে লড়াই করব এই অসম যুদ্ধে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের প্রতিনিধিরা শপথ নিয়েছেন তারা তাদের জনগণকে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ব্যাপারে সচেতন করবেন।বাংলাদেশেও এ ব্যাপারে এগিয়ে এসেছে।

এই মুহূর্তে বাংলাদেশে  এন্টিবায়োটিক Antibiotic Resistance  প্রতিরোধের ব্যবস্থা নেওয়া গুরুতর প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ও গোষ্ঠীগত উদ্যোগ অপ্রতুল। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা সিডিসি এর উদ্যোগে, প্ল্যাটফর্ম এর সহযোগিতায় “এন্টিবায়োটিক সচেতনতা আন্দোলন” শুরু হয়েছে।
Antibiotic Resistance নিয়ন্ত্রনের (containment) মাধ্যমে সেটাকে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization) গত ১৩ থেকে ১৯ নভেম্বর ২০১৭ খ্রিঃ পর্যন্ত “বিশ্ব এণ্টিবায়োটিক সপ্তাহ ২০১৭” পালনের সিদ্ধান্ত নিয়েছে। উক্ত সপ্তাহব্যাপি কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন মেডিকেল/ডেন্টাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীদের নিকট Antibiotic Resistance এর ভয়াবহতা এবং এ বিষয়ে করনীয় সম্পর্কে প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। উক্ত কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সার্বিক সহযোগিতায় ছিল প্ল্যাটফর্ম এর সদস্যগণ (মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং বিএমডিসি কর্তৃক রেজিস্টার্ড গ্র্যাজুয়েট চিকিৎসকবৃন্দ ) ।

যেখানে সকলে তাদের নিজ নিজ ক্যম্পাসের সকল শিক্ষক, ইন্টার্ন ডাক্তার, শিক্ষার্থীদের  কাছ থেকে এন্টিবায়োটিক সচেতনতা  নিয়ে লেখা শপথ কার্ডে স্বাক্ষর গ্রহণ করে এবং  দেওয়ালে দেওয়ালে পোস্টার ছড়িয়ে দিয়ে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এরপর তারা নিজ নিজ মেডিকেল এবং ডেন্টাল কলজের হাসপাতালের বহির্বিভাগের সামনে ব্যনার টানিয়ে প্ল্যাটফর্ম, সন্ধানী এবং মেডিসিন ক্লাবের ভলান্টিয়ারদের সাথে মিলিতভাবে এই ক্যাম্পেইন নিয়ে প্রচারনা করেন।
বাংলাদেশের প্রায় ৪৮টি মেডিকেল এবং ডেন্টাল কলেজ এই কর্মসূচীতে অংশগ্রহণ করছে।

23846145_1513554508727606_2111092287_n

এই কর্মসূচির অংশ হিসেবে  সারা দেশের ন্যায় মুন্নু মেডিকেল কলেজে পালিত হয়েছিল বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ।   মেডিকেল কলেজ প্রাঙ্গণে র‌্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি শুরু করা  হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির সকল শ্রদ্ধেয়  অধ্যাপক, শিক্ষক এবং শিক্ষার্থীগন।
23897950_1513549998728057_1756309871_n

 

 

23845397_1513549018728155_938139659_n

এছাড়া শপথ কার্ডে সকল শিক্ষকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে এবং হাসপাতালের  বহির্বিভাগে প্রায় ২০০ জনের অধিক  রোগীকে এন্টিবায়োটিক সচেতনতা সম্পর্কিত তথ্য দিয়ে  দিনটি পালন করেন মুন্নু মেডিকেল কলেজের সকল ভলান্টিয়ারগন।

23846575_1513555835394140_180699128_n

23805566_1513555852060805_762703593_n

উল্লেখ্য , শুধু এ বছরই নয় , বিগত ২০১৬ সালেও এই  এই সচেতনতা বিষয়টিকে সামনে রেখে সারা বাংলাদেশের প্রায় সকল মেডিকেল এবং ডেন্টাল কলেজে পালিত হয়েছিল Antibiotic awarness  ক্যাম্পেইন। এছাড়া বিএসএমএমইউ’র বহির্বিভাগে ,  ৩ দিন ব্যাপি সচেতনতামূলক প্রচারণা চালিয়ে সপ্তাহটি সফলভাবে পালন করা হয় ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।