মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ডেন্টাল কলেজ শিক্ষার্থীদের “বিল্ড আপ অ্যাওয়ারনেস”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ৬:৫৬ · ২ মিনিটে পড়ুন
ডেন্টাল কলেজ শিক্ষার্থীদের “বিল্ড আপ অ্যাওয়ারনেস”
লেখার আকার

 

 

23846107_1424120147685356_30238303_n

প্রতিষ্ঠানগুলো ভিন্ন , ভিন্ন শিক্ষার্থীরা  তবে লক্ষ্য এক । আর এই লক্ষ্য হল মানবতার সেবা।
২ বছরের পরিক্রমায় আজ সবাই একসাথে। বলছি সেচ্ছাসেবামূলক সংগঠন Build Up Awareness এর কথা।

 

বিগত দুই বছর নিভৃতে দেশের বিভিন্ন জায়গায় ও দেশের বাইরে বিনামূল্যে দন্তসেবা ও ব্লাড গ্রুপিং করে এসেছে সংগঠনটি  । ২০১৫ সালের ১৯ নভেম্বর যাত্রা শুরু করা সংগঠনটি দুই বছর পূর্তি উদযাপন করে   গত ২১ নভেম্বর কেন্দ্রীয় কচি কাঁচার মেলা অডিটোরিয়ামে।

23972357_1424120124352025_699247599_n

সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রথম ব্যাচের এবং প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন, ইউনিভারসিটি ডেন্টাল কলেজের অধক্ষ্য
প্রফেসর ডা. হোসনে আরা বেগম ,সংগঠনটির উপদেষ্ঠা প্রফেসর ডা. মো: আব্দুল কাদির ।
আলোচক হিসেবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা মাইক জন শেরিফ ও ডা. ওয়াহেদুল আলম আলমাজিদী এবং  সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শামসুর রহমান নিবিড়।

23899486_1424120354352002_2003339776_n

 

সংগঠনের কার্যক্রম নিয়ে ডকুমেন্টরি প্রদর্শন,অতিথিদের বক্তব্য,ক্যাম্প এ অংশগ্রহনকারী ডাক্তারদের সম্মাননা ক্রেস্ট প্রদান,সংগঠনের ম্যাগাজিন’র মোড়ক উন্মোচন ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় সেমিনার সেশন। অতিথিরা সবাই সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়া ডেন্টাল সোসাইটির মহাসচিব সর্বদা  Build Up Awareness নামক এই প্রতিষ্ঠানটির পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

 

23897706_1424553430975361_2128865064_n

সেমিনার এর পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ডেন্টাল কলেজে শিক্ষার্থী ও ডাক্তারদের নাচ,গান,নাটক ও র‍্যাম্প শোতে বিমোহিত হোন দর্শকরা।  সবশেষে র‍্যাফেল ড্র ও নৈশ ভোজের এর মধ্য দিয়ে শেষ হয় প্রায় ২৫০ জন সদস্যের উচ্ছাসে মুখরিত Build Up Awareness এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।

তথ্য ও ছবি ঃ ডা. হাফিজুর রহমান , প্ল্যাটফর্ম ডেন্টাল উইং।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. শুভ কামনা build up awareness team কে।আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে তারা।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।